দুর্গাপুরে স্থানীয় বেকারদের কর্মসংস্থানে অগ্রাধিকার, দিলেন হুঁশিয়ারীও, প্রচার সভা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, স্থানীয় বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য।তিনি বলেন, স্থানীয়দের বঞ্চিত করে বাইরে থেকে শ্রমিক নিয়োগের অভিযোগ তিনি শুনেছেন। এই ধরনের কর্মকাণ্ডে কেউ যুক্ত থাকলে, দলীয় হোক বা অন্য কেউ, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি তিনি বলেন, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে কবি দত্ত এবং দুর্গাপুর পূর্ব কেন্দ্রে প্রদীপ মজুমদারকে জয়ী করুন।














তারপরে স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে অগ্রাধিকার।এই প্রসঙ্গে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত বলেন, আমার ইশতেহারেও স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সেই প্রতিশ্রুতিতেই সিলমোহর পড়ল।উল্লেখ্য, দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে এদিন দুর্গাপুর পূর্ব কেন্দ্রে প্রার্থী প্রদীপ মজুমদার এবং দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী কবি দত্তের সমর্থনে জনসভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

