ASANSOLBengali News

পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বিফল করলো দুজন যুবক

বেঙ্গল মিরর , আসানসোল 30,জুলাই :- এক মহিলার পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা বিফল করে দিল কয়েকজন যুবকের । ঘটনাটি ঘটেছে আসানসোলের রামসাযের পুকুরে। সে সময় মাঠে কয়েকজন যুবক ফুটবল খেলছিল। হঠাৎ করে জলের শব্দ শুনতে পেয়ে দেখে কোন একটা মহিলা মনে হচ্ছে জলে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে পুকুরে ঝাঁপিয়ে মহিলাটিকে উদ্ধার করে নিয়ে এসে পুকুর পাড়ে বসায় । তার প্রাণ বেঁচে যায় ।পরে দক্ষিণ থানার পুলিশের সঙ্গে কথা বলে সেই মহিলাকে বাড়ি পাঠানো হয়। জানা যায় মহিলাটি আসানসোল গ্রামেরই বাসিন্দা। জলে ঝাঁপিয়ে মহিলাটির প্রাণ বাঁচিয়ে ওই যুবকেরা মানবিকতার নজির গড়লো ।
এই ঘটনা প্রসঙ্গে গ্রামের বাসিন্দা তথা সব পেয়েছি আসরের মাধব রায় জানান, জঙ্গলের দিকে মহিলাটি ঝাঁপিয়ে পরে, মাঠে বসে থাকা যুবকরা তা দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে তার প্রাণ বাঁচায়। বৃহস্পতিবার ভরদুপুরে যুবকেরা মহিলাটি কে উদ্ধার করে এক মহৎ কাজের প্রমাণ দিল ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!