আসানসোল দক্ষিণ থানায় আরো দুই করোনা আক্রান্ত







বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি, আসানসোল:








আসানসোল দক্ষিণ থানার একজন সিভিক ভলেন্টিয়ার ও একজন কোমব্যাট হোম গার্ড এবার করোনা আক্রান্ত হলেন। বুধবার আসানসোল জেলা হাসপাতালে থানার বেশ কয়েকজনের লালারস বা সোয়াব পরীক্ষার জন্য নেওয়া হয়েছিলো। তারই মধ্যে এই দুজনের রিপোর্ট পজিটিভ আসে বলে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে। তাদেরকে দূর্গাপুরের কোভিড ১৯ হাসপাতালে ভর্তি করা হব। এর আগে আসানসোল দক্ষিণ থানার এক সাব ইন্সপেক্টর ও দুজন সহকারী সাব ইন্সপেক্টর করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে দুজন দূর্গাপুরের হাসপাতালে ভর্তি রয়েছেন। একজন রয়েছেন হোম কোয়ারান্টাইনে।
