West Bengal

১ লা অক্টোবর থেকে মানুষ পেতে চলেছেন বড় ছাড় :

কলকাতা, বেঙ্গল মিরর,
সৌরদীপ্ত সেনগুপ্ত : ১ অক্টোবর থেকে বড় ছাড় পেতে চলেছে মানুষ। করোনা পরিস্থিতিতে লক ডাউনের জেরে গত ৬ মাস ধরে বন্ধ থাকা সিনেমা হল এবং সাংস্কৃতিক কার্যকলাপ চালু হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিনেমা হল, যাত্রা ,নাটক ,সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করবার জন্য আগামী ১ অক্টোবর থেকে অনুমতি দেওয়ার ঘোষণা করেছেন।

তিনি নিজেই টুইট করেছেন যে এই সমস্তকিছু ১ অক্টোবর থেকে শুরু করা যেতে পারে। তবে এতে সর্বাধিক উপস্থিতি হবে ৫০ জন। এর সাথে সাথে করোনা থেকে নিজেকে সুরক্ষিত রেখে সমস্ত নির্দেশাবলীর অনুসরণ করতে হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *