Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLDURGAPUR

পেট্রোলের দাম বৃদ্ধিতে গাড়ি ছেড়ে সাইকেল দুর্গাপুরে অভিনব প্রতিবাদে তিন কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন জমা

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* জ্বালানির মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের তিন প্রার্থীর। পেট্রোল ও ডিজেলের লাগামছাড়া দামের বিরুদ্ধে বার্তা দিতেই শনিবার সাইকেলে চেপে মনোনয়ন জমা দিলেন তাঁরা।পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী উত্তম কুমার রায়, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী দেবেশ চক্রবর্তী এবং রানিগঞ্জ কেন্দ্রের প্রার্থী ফাইয়াজ আহমেদ এদিন একসঙ্গে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা থেকে সাইকেল যাত্রা শুরু করেন।

পরে তাঁরা সাইকেল চালিয়েই দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে মনোনয়ন পত্র জমা দেন।জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সহ প্রার্থীদের দাবি, পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান মূল্য সাধারণ মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে চলেছে। ফলে চাপে পড়ছেন সাধারণ মানুষ। সেই বিষয়টিকেই তুলে ধরতে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় অভিনব এই প্রতীকী প্রতিবাদ বলে জানান তাঁরা।এই অভিনব উপায়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করাই ছিল মূল উদ্দেশ্য বলে কংগ্রেস নেতৃত্বের বক্তব্য বলে জানা গেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *