ASANSOLPANDESWAR-ANDAL

ইসিএলের খনিতে কয়লার ছাদ চাপা পড়ে মৃত্যু এক কর্মীর , জখম আরো ২

অন্ডালের কাজোড়া এরিয়ার পরাশকোল ইস্ট কোলিয়ারির ঘটনা

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, দূর্গাপুর, ২৭ অক্টোবরঃ পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল থানার ইসিএলের (ECL)কাজোড়া এরিয়ার পরাশকোল ইস্ট কোলিয়ারির (Colliery) খনিগর্ভে (MINES) কয়লা চাপা পড়ে এক কর্মীর মৃত্যু হয়। আরো ২ জন কর্মী জখম হয়েছে । মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কর্মীর নাম গোপাল গোপ (৪২)। মৃতর বাড়ি অন্ডাল থানার মধুসূদনপুর এলাকায়।

ইসিএলের খনিতে মৃত্যু  কর্মীর

ঘটনাকে কেন্দ্র করে কোলিয়ারি চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খনির নিরাপত্তা, মৃতের পরিবারের একজনকে চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে কয়লা উত্তোলন বন্ধ করে বিক্ষোভ দেখানো শুরু করে কোলিয়ারির কর্মীরা।

খবর পেয়ে পুলিশ ও সিআইএসএফ কোলিয়ারিতে ছুটে আসে। ইসিএল কর্তৃপক্ষ চাকরির আশ্বাস দিলেও কর্মীরা নিরাপত্তার দাবিতে বিক্ষোভ চালিয়ে যান প্রায় সারাদিন ধরে। বিকালের পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দূর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।


ইসিএলে সূত্রে জানা গেছে, অন্যদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ গোপাল গোপ অন্যদের সঙ্গে খনিগর্ভে কাজ করছিলেন। আচমকাই খনিগর্ভের মধ্যে একটি বিশাল কয়লার ছাদ ভেঙ্গে পড়ে। তার তলায় গোপাল সহ তিনজন চাপা পড়ে। তড়িঘড়ি অন্য কর্মীরা গোপালকে জখম অবস্থায় উদ্ধার করে কোলিয়ারির হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরে অন্য কর্মীরা নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখানো শুরু করে। নিরাপত্তা সহ একাধিক দাবিতে তারা ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কয়লা উত্তোলন বন্ধের সিদ্ধান্ত নেন তারা।


ইসিএলের কাজোড়া এরিয়ার জিএম জয়েশ চন্দ্র রায় বলেন,ইসিএলের নিয়ম মতো মৃত কর্মী পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা সহ বেশকিছু দাবিতে কয়লা তোলা বন্ধ রেখেছিলেন কর্মীরা। ঘটনার তদন্ত করা হয়েছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *