ASANSOLBengali NewsDURGAPUR

BSNL সদর দফতর আসানসোল থেকে স্থানান্তর হচ্ছে না দূর্গাপুরে, আটকালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী Babul Supriyo

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত , আসানসোল, ১৪ জানুয়ারিঃ কথা দিয়েছিলেন বিএসএনএলের BSNL স্থানান্তর সংক্রান্ত সমস্যা মেটাবেন। চেষ্টা করবেন, সেই স্থানান্তর যেন আটকানো যায়। সেই কথা রাখলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয় Babul Supriyo ৷ টুইট করে নিজেই সেই কথা জানান তিনি৷


সাংসদ বলেন, আসানসোলেই থাকবে বিএসএনএলের হেডকোয়ার্টার বা সদর দফতর৷ তা দূর্গাপুর যাওয়া থেকে আটকানো হয়েছে। বেশকিছু দিন আগে বাবুল সুপ্রিয় জানতে পারেন, আসানসোল থেকে বিএসএনএলের সদর দফতর দুর্গাপুরে স্থানান্তর বা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে৷ সদর দফতর সরানো নিয়ে আপত্তি ছিল সব শ্রমিক সংগঠন ও অ্যাসোসিয়েশন অফ বিএসএনএলের সদস্যদের৷ তারাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন৷ সেই আবেদনে সাড়া দেন বাবুল সুপ্রিয়৷


বাবুল সুপ্রিয় বিষয়টি নিয়ে চিঠি লিখে বিএসএনএলের সিএমডি পিকে পুরওয়ারকে জানান৷ আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রীর কাছ থেকে চিঠি পাওয়ার পরই ইউনিয়নের অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেন তিনি৷ জানা গেছে এরপর ২০২০ সালের ৯ ডিসেম্বর সেই কমিটির বৈঠক হয়৷
সব পক্ষের বক্তব্য শোনার পর কমিটির বৈঠকে ঠিক হয়, সংস্থার সদর দফতর আসানসোল থেকে দূর্গাপুর সরানোর কোনও প্রয়োজন নেই৷ সিএমডি পিকে পুরওয়ার বিজেপি সাংসদকে আশ্বস্ত করে জানান, বিএসএনএলের সদর দফতর আসানসোল থেকে সরছে না৷ তারপর টুইট করে সেই খবরটি নিজেই দেন বাবুল সুপ্রিয়৷


তবে কি কারণে আসানসোলের মতো জেলা সদর থেকে কেন বিএসএনএলের সদর দপ্তর দূর্গাপুরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো, তা অবশ্য জানা যায় নি।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!