ASANSOLBengali NewsRANIGANJ-JAMURIA

সিবিআইয়ের সঙ্গে এবার তদন্তে সিআইডি, আচমকাই তৎপর পুলিশ

কুলটিতে বেআইনি ডিপোয় হানা দিয়ে ১০০ টন অবৈধ কয়লা উদ্ধার

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৫ ফেব্রুয়ারিঃ কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের পাশাপাশি রাজ্য পুলিশের সিআইডি তদন্তে নেমেছে। হাইকোর্টের নির্দেশে আসানসোল দূর্গাপুর শিল্পাঞ্চল বেআইনি কয়লা কারবারের তদন্ত করতে শুক্রবারই সিআইডির একটি দল চলে আসে। যার নেতৃত্বে রয়েছে সিআইডি ডিআইজি অজয় ঠাকুর। এদিন সিআইডির দল ইসিএলের কাজোড়া এরিয়া অফিসে যান।


সিআইডি সূত্রে জানা গেছে, বিগত সময়ে আসানসোলের বিভিন্ন থানায় ইসিএলের তরফে কয়লা চুরি নিয়ে মোট ৩৩ টি অভিযোগ দায়ের করা হয়েছিলো। আপাততঃ তারমধ্যে তিনটি মামলার তদন্ত করছে সিআইডি। আরো জানা গেছে, সিআইডি ইসিএলের ৫টি এরিয়ায় গিয়ে তদন্ত করবে।


অন্যদিকে, তার আগেই আসানসোল দূর্গাপুর পুলিশকেও দেখা গেল বেআইনি কয়লা কারবারে রাশ টানতে কোমর বেঁধে মাঠে নেমে পড়তে। কুলটি থানায় সদ্য আসা ওসি অসীম মজুমদার দায়িত্ব পেতেই অভিযানে নামলেন। বৃহস্পতিবার রাতে কুলটির নিয়ামতপুর এলাকা থেকে প্রায় ১০০ টন অবৈধ কয়লা উদ্ধার করলো পুলিশ। বেআইনি কয়লার ডিপোতে অভিযান চালিয়ে এই কয়লা মেলে বলে জানা গেছে ।

কুলটি থানার পুলিশ, বৃহস্পতিবার রাতে খবর পায় যে, কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ি এলাকায় ২নং জাতীয় সড়কের ধারে একটি ডিপোয় প্রচুর পরিমান অবৈধ কয়লা মজুত রয়েছে। সেইমত কুলটি থানার পুলিশ চৌরঙ্গী ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ঐ কয়লা উদ্ধার করে। এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ । তবে পুলিশ তদন্ত শুরু করে দেখছে এতো পরিমাণ কয়লা কোথা থেকে এখানে এলো।


অন্যদিকে, এদিন আসানসোলের জামুড়িয়াতেও সিবিআইয়ের একটি দল হানা দেয়। জামুড়িয়ার শ্রীপুর এরিয়া এলাকায় পনিহাটি, চেলোদ, নণ্ডী এলাকায় বৈধ ও অবৈধ খনি এলাকা তারা ঘুরে দেখেন। নিংঘা কোলিয়ারি এলাকায় তারা বিভিন্ন ইসিএল আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তবে এদিন কাউকে আটক করা হয়নি। এখন এটাই দেখার, কয়লা কান্ডের তদন্ত কতদূর যায়? কোন সংঘাতে জড়ায় কিনা কেন্দ্র ও রাজ্যের দুই গোয়েন্দা সংস্থা।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!