ASANSOLPoliticsRANIGANJ-JAMURIAराजनीति

বিজেপি তৃণমূল সংঘর্ষ, বোমাবাজি আহত 3, পুলিশ মোতায়েন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুরিয়া:- বুধবার রাত্রে জামুড়িয়ার মদনতোড় পঞ্চায়েতের তালতোড় এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষ ব্যাপক উত্তেজনা। বোমাবাজি চালালো দুই দলের সদস্যরা ঘটনায় 3 জনের আহত হওয়ার খবর মিলেছে। ঘটনাস্থলে ছটির বোমা ফাটিয়েছে দুষ্কৃতী দল বলে জানা গেছে। উত্তেজনাময় পরিস্থিতির মোকাবেলায় ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী এসে উপস্থিত হয়।

মদ খাওয়া কে কেন্দ্র করে উত্তেজনা সূত্রপাত বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব, তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপির কর্মী-সমর্থকেরা তাদের বাড়ি লক্ষ্য করে ছটি বোমা ফাটাই এলাকায়। বুধবার রাত্রের এই ঘটনাকে ঘিরে উত্তেজনাময় পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিশাল বাহিনী ও কমব্যাট ফোর্স হাজির হয় ঘটনাস্থলে। হাজির হয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। এদিনের এই ঘটনায় আহতদের এখন পুর স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *