BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

ভ্যাকসিন এর ব্যাপারে বিধায়ক চিত্তরঞ্জন হাসপাতালের এসিএমএস এর সাথে দেখা করলেন

বেঙ্গল মিরর, কাজল মিত্র, :- চিত্তরঞ্জন কস্তুরবা গান্ধী হাসপাতালে ভ্যাকসিন এর ব্যাপারে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় চিত্তরঞ্জন হাসপাতালের এসিএমএস অভিজিৎ সাতরা এর সাথে দেখা করেন ।চিত্তরঞ্জন ও সালানপুর এর বহু মানুষ ভ্যাকসিন না পাওয়ার ফলে মানুষের অসুবিধা হচ্ছে তাই বিধায়কের হস্তক্ষেপে আলোচনা করা হয় কিভাবে সাধারণ মানুষের অসুবিধার থেকে সুরাহা পাওয়া যায় তাছাড়া বিধায়ক হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ হাসপাতালের সমস্ত পেসেন্টদের সাথে তিনি দেখা করেন ।

তিনি বলেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভ্যাকসিন না মেলায় সমস্যা হচ্ছে যার ফলে রাজয়সরকার যা ভ্যাকসিন পাঠাচ্ছে সেই দিয়ে সালানপুর ব্লক ও চিত্তরঞ্জন এর মানুষের ভ্যাকসিন দেওয়া হচ্ছে তবে চিত্তরঞ্জন এসিএমএস এর সাথে আলোচনা করা হল খুব শীঘ্রই সমস্যার সমাধান করার কথা তিনি বলেন ।এবিষয়ে এসিএমএস জানান যে তিনি তার উচ্চ আধিকারিক এর সাথে কথা বলবেন এদিন এই আলোচনা সভায়
বারাবনি বিধায়কের সাথে সালানপুর ব্লক তৃণমূলের সভাপতি ভোলা সিং, চিত্তরঞ্জন এনএফআই আর এর নেতা ইন্দ্রজিৎ সিং, নেপাল চক্রবর্তী, শ্যামল গোপ সহ অনেকে ছিলেন

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!