কুলটির তৃণমূল প্রার্থীর সমর্থনে ১০০ নং ওয়ার্ডে মিছিল
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ১০০ নম্বর ওয়ার্ডে কুলটির তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে রবিবার তৃণমূল কংগ্রেস কর্মীরা একটি মিছিল করেন। সেই মিছিলে বিপুল সংখ্যায় কর্মীরা অংশগ্রহণ করেন এবং গোটা এলাকা জুড়ে দলের সমর্থনে স্লোগান দেওয়া হয়।প্রাক্তন কাউন্সিলর রঞ্জিতা শর্মা, তৃণমূল কংগ্রেসের নেতা রথীন চট্টোপাধ্যায় এবং প্রদীপ ঘোষাল সহ অন্যান্যরা মিছিলে উপস্থিত ছিলেন। নেতারা জনগণকে অভিজিৎ ঘটককে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। এদিনেরএই মিছিলের মাধ্যমে তৃণমূল কংগ্রেস এই এলাকায় নিজেদের শক্তি প্রদর্শন করেন। এর পাশাপাশি নির্বাচনী আবহকে আরো জোরদার করেছে এদিনের শাসক দলের এই মিছিল।















