ASANSOLASANSOL-BURNPUR

SAIL – ISP তে দুর্ঘটনায় মৃত দুই ঠিকা শ্রমিকের বাড়িতে বিধায়ক অগ্নিমিত্রা পল, দিলেন সবসময় পাশে থাকার আশ্বাস

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : এবার দিন কয়েক আগে SAIL – ISP তে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত দুই ঠিকা শ্রমিকের বাড়িতে পৌঁছলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল।
ওই দুই শ্রমিকের একজনের বাড়ি বার্নপুর এর দক্ষিণপাড়া আমবাগান এলাকায় এবং অন্যজনের বাড়ি বিধানপল্লী এলাকায়।
বস্তুত, সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসানসোলে আসেন এবং একটি সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করেন। ওই বৈঠক শেষ হবার কিছুক্ষণ পরেই দক্ষিনের বিধায়ক দুর্ঘটনায় মৃত ওই দুই শ্রমিকের ছবিতে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর দুই শ্রমিকের স্ত্রী, সন্তান ও পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তাদের নিজস্ব ফোন নাম্বার দেন তিনি এবং বলেন যেকোনো বিষয়ের সমস্যায় পড়লে সরাসরি তাকে যেতে এই নাম্বারে ওই দুই পরিবর্তন করেন এবং এরই সঙ্গে ওই দুই শ্রমিকের পরিবারের ফোন নম্বর নিয়ে রাখেন।

এ ব্যাপারে অগ্নিমিত্রা বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং এই ঘটনাটি যারা নিহত হয়েছেন তাদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়া প্রয়োজন সেগুলি যাতে ঠিক সময় এবং প্রত্যেকটি যাতে নিয়ম মেনে পাওয়া যায় সে ব্যাপারে তিনি অবশ্যই স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে চেকের মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়েছে এই দুই পরিবারকে। এ ব্যাপারে তিনি বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে যা করার তারা করেছেন। ওই দুই শ্রমিক যেহেতু কেন্দ্র সরকারের অধীন এই সংস্থাটি কাজ করতেন বলতো সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত সুবিধা পাওয়ার কথা সেগুলি যাতে ঠিক সময়ে পাওয়া যায় এবং সে ব্যাপারে যাতে কোনো খামতি না থাকে সেব্যাপারে তিনি সঠিক জায়গায় কথা বলবেন।


এদিকে সূত্র মারফত খবর শ্রমিকদের একাংশ এবং শ্রমিক সংগঠনের অভিযোগ করেন এই একইরকম ঘটনায় অতীতে বেশ কিছু ক্ষেত্রে পোস্টমর্টেমের রিপোর্ট নিয়ে টালবাহানার জন্য অনেক ক্ষেত্রেই সুযোগ-সুবিধা পেতে দেরি হয়। এব্যাপারে অগ্নিমিত্রা পাল বলেন এই ব্যাপারে ধোঁয়াশা থাকার কোন কথা নয় কারণ তারা গ্যাস চেম্বারে কাজ করতেন এবং সেখানে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে তাদের মৃত্যু হয়েছে এ ব্যাপারে কোন দ্বিমত থাকার কোন কথা নয়। তাই এ ব্যাপারটি নিয়েও তিনি অবশ্যই কথা বলবেন কারখানা কর্তৃপক্ষের সঙ্গে।
ঘটনাচক্রে SAIL- ISP আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার মধ্যেই পড়ে।

read also ADPC এর ৬ জন সাব- ইন্সপেক্টরের রদবদল, রূপালী বন্দ্যোপাধ্যায় হলেন দুর্গাপুর মহিলা থানার ওসি

বস্তুত উল্লেখ্য, গত বুধবার
সেল – আইএসপি কারখানার কোকোভেন ব্যাটারি নম্বর ১১ তে দুর্ঘটনায় দু’জন শ্রমিকের মৃত্যু হয় । নিহত শ্রমিকদের দেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। সরকারী সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় কিছু শ্রমিক কোক ওভেনের ব্যাটারিতে কাজ করছিলেন। ওই দুর্ঘটনায় গ্যাস লিকের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয় । একই সঙ্গে এই ঘটনা নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সঞ্চার হয়েছে । প্রচুর ইউনিয়ন কর্মীরাও হাসপাতালে জড়ো হন। ওই ঘটনায় কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি এনকোয়ারি কমিটি গঠন করা হয়।

read also মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব কথা দিচ্ছি : সায়নী


এদিকে দুর্ঘটনা ঘটার
২৪ ঘন্টার মধ্যে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারকে রাজ্য সরকারের ক্ষতিপূরণ দেওয়া হয়। রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক , পশ্চিম বর্ধমান জেলা জেলাশাসক বিভূ গোয়েল এবং পুলিশ কমিশনার অজয় ​​কুমার ঠাকুর সেল আইএসপি কারখানায় গ্যাস লিক হওয়ার কারণে মৃত দুই শ্রমিকের বাড়িতে পৌঁছন। মন্ত্রী মলয় ঘটক দুটি পরিবারের প্রত্যেক পরিবারকে দু লক্ষ টাকা চেক তুলে দেন। তিনি পরিবারের সদস্যদের বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবরে দুঃখ পেয়েছেন। একই সঙ্গে মন্ত্রী মলয় ঘটক তাদের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে যাবতীয় কিছু করার নির্দেশ দেন।

read also আক্রান্ত মানুষদের মনোবল বাড়াতে অভিনব কায়দা, এবার কোভিড ওয়ার্ডে পিপিই পড়ে ‘নয়া দামান’র গানে নাচ জেলা হাসপাতালের নার্সের, ভাইরাল ভিডিও

এদিকে আজকে আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ওই দুই পরিবারের কাছে পৌঁছে তাদের প্রাপ্য সুযোগ সুবিধা পেতে যাতে অসুবিধে না হয় তার জন্য কেন্দ্র সরকারি ওই সংস্থার অধিকারকদের সঙ্গে কথা বলার আশ্বাস ও পরিবার দুটির পাশে থেকে যাবতীয় কিছু করার আশ্বাস পরিবারদুটিকে মানসিক শক্তি জোগাবে এবং পুরো ঘটনাকে অন্য মাত্রা এনে দিলো সেটি বলার অপেক্ষা রাখেনা।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!