ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

খোলামুখ খনি থেকে উদ্ধার এক স্কুলছাত্রীর দেহ, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের সালানপুর থানার অন্তর্গত সামডী খোলামুখ খনি থেকে উদ্ধার এক স্কুলছাত্রীর দেহ ঘিরে চাঞ্চল্য এলাকায়।ঘটনা সূত্রে জানা গেছে ওই ছাত্রীর বাবা বরুন বাউরি বলেন বৃহস্পতিবার দুপুরে খাবার খেয়ে দোকানের জিনিস আনার কথা বলে সাইকেল নিয়ে বার হয় কিন্তু অনেক খোজাখুঁজির পর না মেলায় সালানপুর থানার সামডি পুলিশ ক্যাম্পে মৌখিক জানান পরিবারের লোকেরা। এরপর আজ শুক্রবার সকালে খোলামুখ খনির কর্মরত শ্রমিক এক যুবতির মৃতদেহ দেখতে পাই তারপর সামডি পুলিশ কে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সিআইএসএফ এসে দেহটি উদ্ধার করে ।উদ্দার করার পর মেয়েটির পরিচয় মেলে যে ওই কিশোরী সালানপুর থানার আলকুশা ডাঙ্গাল পাড়া গ্রামের বাসিন্দা নাম উষা বাউরি (১৮)।মেয়েটি আছড়া গার্লস স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল । পুলিশ মৃতদেহটি
উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *