BARABANI-SALANPUR-CHITTARANJAN

অসহায় 70 টি পরিবারের হাতে খাদ্যদ্রব্য তুলে দিলেন যুব তৃণমূল

বেঙ্গলি মিরর, কাজল মিত্র, বারাবনিঃ-

করোনার প্রকোপের জেরে রাজ্য জুড়ে চলছে লকডাউন।আর লক ডাউনের জেরে অসহায় হয়েছে গরীব মানুষজন।রেশন কার্ডে চাল গম পেলেও অভাব পিছু ছাড়ছে না তাদের।এই সব কথা মাথায় রেখে গরীব মানুষের মুখে অন্ন তুলে দেবার জন্য সালানপুর ব্লকে বিভিন্ন গ্রামে গিয়ে খাদ্যদ্রব্য তুলে দিয়েছেন এস.কে রাজেশ।তিনি একজন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী,জেমারী পঞ্চায়েতের মধ্যে বাড়ি ছোট খাটো ব্যাবসার সঙ্গে যুক্ত,তার বক্তব্য এই সময় স্বার্থ অনুযায়ী গরীব মানুষের সেবা করা হচ্ছে মানুষের কর্তব্য।তাই প্রায় দিন আমরা সমস্ত বন্ধুরা মিলে গরীব মানুষের মধ্যে কিছু খাদ্যদ্রব্য তুলে দিচ্ছি,তাতে ওদের উপকার হচ্ছে এবং আমাদের দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছে।
আমরা দেখেছি বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুবনেতা মুকুল উপপাধ্যায় সব সময় কি ভাবে গরীব মানুষের জন্য উন্নয়ন করে চলেছে।তাই তাদের দেখানো পথে আমরা গরীবদের জন্য কিছু করার চেষ্টা করছি।
তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কর্মী বিপ্লব ব্যানার্জী,শেখ মিলন,বান্টি খান সহ আরো অনেকে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *