ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

যারা নিজের বুথে জিততে পারেন না তাদের টিকিট নয়,এবার তৃণমূলের জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান শুধু ব্লকে ব্লকে নয় বুথে বুথে পৌছবে

জেলাজুড়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাবুল সুপ্রিয়র সাথে উন্নয়নের কাজ করব

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল ।আগামী দিনে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলের বর্তমান জেলা সভাপতি, চেয়ারম্যানসহ নতুন কমিটির নেতৃত্বরা শুধু ব্লকে ব্লকে নয়, গ্রাম পঞ্চায়েতে, ওয়ার্ডে এমনকি বুথেও মানুষের কাছে পৌছবে। মানুষের অভাব অভিযোগ শুনবে । যেদিন সেই বুথের মানুষ বলবেন আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কে চাই অন্য কোন দল নয় সেদিন কিন্তু আমরা প্রকৃত পুরস্কার মানুষের কাছ থেকে পাব।

রবিবার সন্ধ্যায় রুপনারায়ণপুরে এক বিরাট দলীয় কর্মীসভা ও সংবর্ধনা সভায় এমন ভাষায় বক্তব্য রাখেন নতুন জেলা সভাপতি বিধান উপাধ্যায়। বিধানবাবু জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি ,সদস্য বা প্রধান, উপপ্রধান দের স্মরণ করিয়ে দিয়ে বলেন যারা মানুষের সাথে নেই, নিজের বুথে বা নিজের এলাকায় যেতে পারেন না তাদের নিজে থেকেই সরে যাওয়া উচিত। দল তাদের টিকিট দেবে না।

একই সঙ্গে তিনি বলেন আমি অনুরোধ করছি আগামীকাল থেকে আপনারা মানুষের দুয়ারে দুয়ারে যান। অন্তত এক ঘণ্টা করে সময় দিন।  গত একুশের  নির্বাচনে আমি এটা হারে হারে নিজের বিধানসভায় টের পেয়েছিলাম বলেই কারোর উপর নির্ভর না করে আমি বুথে বুথে মানুষের কাছে পৌঁছেছি। তিনি পরিষ্কার করে বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে পুরোটাই মানুষের ভোটের মাধ্যমে জিততে হবে। সেজন্য এখনো সময় আছে। কাজ করুন । তিনি  বলেন কর্ম বা কাজ মানে লুট করা নয় ।

বাবুল সুপ্রিয় দলে যোগ দেওয়ায় তিনি স্বাগত জানিয়ে বলেন আমরা একে অপরের কাঁধে হাত মিলিয়ে প্রতিটি বিধানসভা এলাকায় একসাথে উন্নয়ন করবো। অন্যদিকে জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলেন গত বিধানসভা নির্বাচনে যারা বেইমানি করেছিল তাদের অনেককে আজ আমি দেখছি। অন্যান্য ব্লকে বা অসাংসলেও ঐ গদ্দার দের দেখেছি। এই বেইমানদের চিহ্নিত করা উচিত । এদিন সিপিএম এবং বিজেপির কঠোর সমালোচনা করে তিনি বলেন  সিপিএমের আমল থেকেই কিভাবে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে একের পর এক কারখানা আন্দোলনের নামে বন্ধ  হয়েছিল।

তিনি উল্লেখ করেন বিজেপির সরকার একের পর এক শিল্প থেকে কয়লা, মাটি, পাথর, জীবন বীমা,রেল সবই বিক্রি করে দিচ্ছে। আগামী ২৪ শে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে এখন থেকেই তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বুথে বুথে পৌঁছে মানুষকে বোঝানোর কথা বলেন।

এদিনের সভায় বিধান উপাধ্যায় বলেন সালানপুর ব্লকের এই সাফল্যের পিছনে প্রধানত তিনজনের কৃতিত্ব এবং সমস্ত কর্মীদের সহযোগিতার আমি স্যালুট জানাই । এই তিনজন হলেন মুকুল উপাধ্যায় ,মোঃ আরমান ভোলা সিং । এই সভার সঞ্চালনা করেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য তাপস উকিল । ৫৬ টি সংগঠনের পক্ষ থেকে বিধান উপাধ্যায় কে সংবর্ধনা দেয়া হয় ।মঞ্চে ১১ জন পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি দুই জেলা পরিষদের সদস্য ও জেলার যুব সভাপতি উপস্থিত ছিলেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!