ASANSOL

স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোর আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করে রাজ্যে দৃষ্টান্ত স্থাপন করুন

বেঙ্গল মিরর, কোলকাতা ঃ  কোলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস চেয়ারম্যান বুম্বা মুখোপাধ্যায় বলেন এক গুরুত্বপূর্ণ নির্ণয়ের সন্ধিক্ষনে দাঁড়িয়ে আমরা। বাংলার মাটিতে এমন গুরুত্বপুর্ণ সময় এর আগে তেমন ভাবে উপস্থিত হয়নি। আমাদের একটি সিদ্ধান্ত আগামীর বাংলাকে কোন পথে নিয়ে যাবে তা ঠিক করে দেবে। আমরা জানি, বিশ্বাস রাখি, মানুষ তাঁদের  সঠিক সিদ্ধান্ত-ই গ্রহন করবে।  তবু মানবিক ও সামাজিক ক্ষেত্রে আমাদের আবেদন ভবানীপুরের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের কাছে।

আপনারা জানেন, ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ভোটে জয়, তাঁকে সম্মানের সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে নিশ্চিত করবে। আমরা কোনও রাজনৈতিক আবেদন করছি না। মানবিক ও সামাজিক স্তরে রাজ্যের বর্তমান সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখে, আমাদের আবেদন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করে রাজ্যে দৃষ্টান্ত স্থাপন করুন।গত ১০ বছরের বেশী সময় ধরে আমরা রাজ্যে একের পর এক শুভকাজের পরিবর্তন দেখেছি। এই রাজ্যের নাগরিকদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্প নিয়ে রাজ্য সরকার অভাবনীয় ভাবে মানুষের পাশে আছে। একদিকে কৃষকদের পাশে দাঁড়ানো, অন্যদিকে শিল্পতালুকে বিনিয়োগ রাজ্যে এক নতুন দিগন্ত এনেছে।

 মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু জনমুখী প্রকল্প বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। কন্যাশ্রী এনেছে আন্তর্জাতিক সম্মান। স্বাস্থ্যসাথী সারা বাংলার মানুষের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছে। রেশনের খাদ্যসামগ্রী, বাংলার গৃহ আবাস যোজনা, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতেই মানুষের পাশে সরকার রয়েছে সর্বোতোভাবে। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাংলার নারীদের  অর্থনৈতিক স্বাধীনতা এনে দিয়েছে।এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ের এক নজির দেখা গেছে। উত্সবে, আনন্দে, মেলায়, খেলায় এক অনন্য ভ্রাতৃত্ব ও সম্প্রীতি গড়ে উঠেছে।তাই এই বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রয়োজন। তাঁর দুরদর্শিতায় এগিয়ে চলবে বাংলা।

 আমাদের মত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোর তাই আবেদন, শুধু জয় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে এমন ব্যবধানে জয় এনে দিন, যাতে গোটা দেশের কাছে এই বার্তা’ই পৌঁছে যায়, যে দেশে আগামীর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এখানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মাইনরটি ফেডারেশন চেয়ারম্যান ফরিদ খান, সুফি হিউম্যানিটি চেয়ারপার্সন, ফাউন্ডেশন সোফিয়া খান প্রমুখ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *