RANIGANJ-JAMURIA

সামান্য টাকা নিয়ে বিবাদ প্রাণ হারালো এক ব্যক্তি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুড়িয়া : জামুড়িয়া থানার ৮ নম্বর ওয়ার্ড এলাকার কাঁটাগড়িয়ায় কিছু টাকা নিয়ে পারস্পরিক বিবাদে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। প্রাপ্ত তথ্য অনুযায়ী,কালী পুজোর কয়েকদিন আগে টাকা ভাগাভাগি নিয়ে জামুড়িয়ার কাঁটাগোড়িয়ায় বৈদ্যনাথ গোপ ও শ্রীকান্ত কোড়ার মধ্যে বিবাদ হয়। ঘটনার তথ্য দিতে গিয়ে কাঁটাগোড়িয়ার বাসিন্দা সঞ্জীব পান্ডে জানান,কালী পুজোর সময় শ্রীকান্ত কোড়া ও বৈদ্যনাথ গোপের মধ্যে ঝগড়া হয়েছিল।তিনি জানান দুজনেই দিন মজুরির কাজ করতেন।কিন্তু মজুরি নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল।

সঞ্জীব পান্ডে বলেন বৈদ্যনাথের স্ত্রীর নির্দেশে বৈদ্যনাথ শ্রীকান্তকে রাতে বাড়ি থেকে চাঁদডাঙ্গায় নিয়ে যান এবং দুজনেই একসঙ্গে মদ পান করেন।ওই সময় বৈদ্যনাথের স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ।বলা হচ্ছে, শ্রীকান্তকে ইচ্ছাকৃতভাবে আরও মদ পান করানো হয়েছিল এবং তারপর তাকে বেদম মারধর করা হয়েছিল। এই মারধরের জেরে শ্রীকান্তের মেরুদন্ড ভেঙে যায়।স্থানীয় লোকজন তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে জেলা হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়।

কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড থাকায় তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে আজ তাঁর মৃত্যু হয়। সঞ্জীব পান্ডের অভিযোগ, বৈদ্যনাথের কারণে গোটা গ্রাম সমস্যায় পড়েছে।তিনি বলেন, পুলিশ ইতিমধ্যে বৈদ্যনাথকে গ্রেপ্তার করেছে,এখন তারা দাবি করছে বৈদ্যনাথের স্ত্রীকেও গ্রেপ্তার করা হোক। একই সঙ্গে মৃত শ্রীকান্তের স্ত্রী সীমা কোড়া বলেন,তার স্বামীকে খুন করেছে।তিনি তার পুরো পরিবারকে কঠোর শাস্তি দিতে চান।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *