ASANSOL

আসানসোলে ধৃত ৪ যুবক, উদ্ধার চারটি ক্রেডিট কার্ড ও মোবাইল ফোন

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৯ ডিসেম্বরঃ আসানসোল সাইবার থানার পুলিশ মঙ্গলবার রাতে আসানসোল শহরের জিটি রোড লাগোয়া লোকো ময়দান সংলগ্ন এলাকা থেকে ৪ যুবককে গ্রেফতার করে। ধৃতদের থেকে পুলিশ চারটি ক্রেডিট কার্ড ও চারটি মোবাইল ফোন উদ্ধার করে। ধৃতদের নাম হলো পরভেজ আলম, সুরজ ভান সিং, জিতেন্দ্র পাসোয়ান ও অজিত মিশ্র। ধৃতরা আসানসোলের কুলটি ও হিরাপুর থানা এলাকার বাসিন্দা। বুধবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে তিনদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।


পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জিটি রোডের লোকো ময়দান এলাকায় চারজন যুবক সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলো। থানার একটি গাড়ি এলাকায় টহলের সময় গেলে পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে পাওয়া যায়, চারটি ক্রেডিট কার্ড। যেগুলি তাদের নয় বলে তারা পুলিশকে জানায়। পাওয়া যায় চারটি মোবাইল ফোনও।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এরা সাইবার অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে। রিমান্ডে নিয়ে জেরা করে আরে তথ্য জানার চেষ্টা করা হবে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!