ASANSOL

ইসিএলের প্রাক্তন সিএমও আবাসনে দুঃসাহসিক চুরি, লুঠ লক্ষাধিক টাকার গয়না ও নগদ, তদন্তে পুলিশ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৪ ডিসেম্বরঃ আসানসোলের কাল্লায় ইসিএলের সেন্ট্রাল হাসপাতালের প্রাক্তন সিএমও বা চীফ মেডিকেল অফিসারের আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। কাল্লায় হাসপাতাল চত্বরেই এই ঘটনা ঘটায় অন্যসব আবাসনের থাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জানা গেছে, চুরির সময় প্রাক্তন সিএমও ডাঃ পিকে সাহু আবাসনে ছিলেন না। তার আবাসনের দরজায় তালা লাগানো ছিলো। আবাসনের পেছনের দরজার একটা কাঠের অংশ খুলে ভেতরে ঢুকে দূষ্কৃতিরা লুটপাট চালায় বলে জানা গেছে।

ডাঃ সাহু আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলেছেন, দূষ্কৃতিরা তার আবাসনের ভেতরে থাকা একাধিক আলমারি ভেঙে তার ও স্ত্রীর নগদ ৯০ হাজার টাকা, লক্ষাধিক টাকার গয়না, দুটি মোবাইল ফোন ও অন্যান্য জিনিস নিয়ে গেছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


জানা গেছে, গত ২০ ডিসেম্বর আসানসোলের কাল্লায় ইসিএলের সেন্ট্রাল হাসপাতাল চত্বরে থাকা নিজের আবাসনের দরজায় তালা লাগিয়ে বাইরে গেছিলেন হাসপাতালের প্রাক্তন সিএমও ডাঃ পিকে সাহু। পরে তিনি ফিরে আসেন। আবাসনের দরজার তালা খোলার পরে তিনি দেখেন, ভেতর থেকে দরজা বন্ধ রয়েছে। স্বাভাবিক ভাবেই তিনি হতচকিত হয়ে যান। ধাক্কা দিয়ে দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু তা না হওয়ায় তিনি আশপাশের লোকেদের ডাকেন। এক ব্যক্তি আবাসনের পেছনের পাঁচিল টপকে ভেতরে ঢুকে দেখেন, সেখানে একটি দরজার নিচের কাঠের অংশ খোলা রয়েছে। এরপর দরজা খুলে আবাসনের ভেতরে ঢুকে ডাঃ সাহু দেখেন, সব ঘরের জিনিস ছড়িয়ে পড়ে আছে। সব আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। টাকা ও সোনার গয়না কিছু নেই। সব খালি বাক্স পড়ে রয়েছে। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ আসে।প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, চিকিৎসকের আবাসনে কেউ না থাকার সুযোগ নিয়ে দূষ্কৃতিরা পেছনের দরজা ভেঙে ঢুকে লুঠপাট চালিয়েছে। পুলিশ জানায়, তদন্ত করা হচ্ছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!