BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি ব্লকে দীর্ঘদিন ধরে জলের পাইপ ফেটে থাকার কারণে স্থানীয়দের পথ অবরোধ

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি পঞ্চায়েতের অন্তর্গত নেতাজি পল্লী ও আদিবাসী পাড়ায় দীর্ঘদিন ধরে টাইম কলের পাইপ ফেটে রয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তারা জানিয়েছেন এই পাইপলাইন ফেটে যাওয়া তে রাস্তার মধ্যে জল বেরিয়ে পড় তার ফলে বহু মানুষ রাস্তায় পিছলে পড়ে যায়।

আরো অভিযোগ ওই পাইপ ড্রেনের পাশ দিয়ে যাওয়ার ফলে পাইপের মধ্যে ব্রেনের নোংরা জল ঢুকে পড়ে এবং সেই জল স্থানীয় মানুষদের কে পান করতে হয়।তার ফলে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে বারাবনি ব্লকের নেতাজি পল্লীর মানুষদের। তাই তারা আজ বারাবনি গ্রাম ঢোকার মুখে পথ অবরোধ করেন। বেশ কয়েক ঘন্টা এই অবরোধ চলে কিন্তু কোনোরকম প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি।

অবশেষে বারাবনি পঞ্চায়েতের প্রধান নরেশ বাউরির খবর পেয়ে তার লোকজনকে অবরোধ তুলে পাঠায় তার পরে তারা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে জানান যে গতকাল থেকেই তাদের এই সমস্যার সমাধান করা হবে। এবং স্থানীয় বাসিন্দারাসেই মুহূর্তে প্রধানের সঙ্গে ফোনে কথা বলে এবং প্রধান জানান যে কাল থেকেই পাইপলাইনের কাজ শুরু হয়ে যাবে। এই আশ্বাস পাওয়ার পর স্থানীয় বাসিন্দারা অবরোধ তুলে নেয়।কিন্তু স্থানীয়দের অভিযোগ এর আগেও বহুবার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন কিন্তু কোন কাজ হয়নি বলে জানা গিয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!