ASANSOL

অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের সচেতনতা শিবির

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর রানীগঞ্জ থানার পক্ষ থেকে রানীগঞ্জ নিমচা ফাঁড়ি এলাকার আইসি মইনুল হকের নেতৃত্বে ওল্ড মাইন্স এলাকায় হনুমান মন্দির সন্নিকটে নিমচা ফাঁড়ি এলাকার বাসিন্দাদের কিভাবে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা যায় ও পুলিশ প্রশাসনকে সহায়তা করে কিভাবে অপরাধ রুখতে পারবে এলাকাবাসী, সে সম্পর্কিত এক বৈঠকের আয়োজন করা হলো। উল্লেখ্য গত কয়েকদিন আগেই রানীগঞ্জের রামবাগান এলাকায় পুলিশের সহায়তায় বড়সড় ডাকাতির ঘটনা রুখে দিতে সমর্থ হয়েছিল এক পরিবারের সদস্যরা এ সময় পরিবারের মহিলা সদস্যরা 100 ডায়ালে ফোন করে পুলিশকে খবর দিলে পুলিশের বিশেষ দল মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদলের সঙ্গে লড়াই করে তাদের এলাকা ছাড়া করেন।

সে মতোই 100 ডায়াল কিরূপ প্রয়োজন ও পুলিশ প্রশাসনকে কিভাবে খবর দেওয়া যায় তা নিয়েও বিস্তারিত আলোকপাত করেন নিমচা ফাঁড়ির আইসি। তিনি এই সকলের সাথেই এলাকার সাধারণ মানুষ ও যুব সম্প্রদায়কে পথ নিরাপত্তা লক্ষ্যে ও সচেতন করেন সকলকেই সুস্থ স্বাভাবিক অবস্থায় ও ধীরে গাড়ি চালানোর পরামর্শ দেন। একই সাথে গাড়ি চালাতে গেলে হেলমেট অবশ্যই পরে চালাতে হবে বলেও জানিয়ে দেন তিনি।

এর পাশাপাশি মোবাইলের ওপর ছোটদের যে আগ্রহ, সেই আগ্রহের বিষয় নিয়েও সচেতন থাকতে বলেছেন আইসি মইনুল হক। তার কথায় বহু ক্ষেত্রে শিশুদের সচেতন না থাকার কারণে মোবাইল ফোনের অপব্যবহার ঘটে থাকে, যার ফলে ব্যাপক হয়রানির শিকার হতে হয় পরিবারের সদস্যদের, যা থেকে রেহাই পাওয়ার লক্ষ্যে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড়া মোবাইল ফোন ছোটদের না দেওয়ার পরামর্শ দিলেন মইনুল বাবু। শনিবারের এই বিষয়ে সচেতনতা শিবির সংগঠিত হওয়ায় এলাকার মানুষ বিভিন্ন বিষয়গুলো জেনে পুলিশের এই কর্মসূচি কে সাধুবাদ জানান তারা। তাদের দাবি এধরনের সচেতনতা শিবির দিকে দিকে আরো সংগঠিত করা প্রয়োজন। শনিবারের এই বিশেষ সচেতনতা শিবির এরপর সকলকে মিষ্টিমুখ করান প্রশাসনের আধিকারিকেরা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *