ASANSOL

আসানসোলে কংগ্রেসের প্রার্থী হলেন প্রসেনজিৎ পুইতুন্ডি

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় / সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ২২ মার্চঃ শেষ পর্যন্ত আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করলো কংগ্রেসে। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী এদিন রাতে বলেন, আসানসোল কেন্দ্রে দলের প্রার্থী হয়েছেন প্রসেনজিৎ পুইতুন্ডি।

সন্ধ্যায় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর ঐ নামে সিলমোহর দেন। তারপর দলের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক এক বিঞ্জপ্তি জারি করে প্রার্থীর নাম ঘোষণা করেছেন।
জানা গেছে, প্রসেনজিৎ পুইতুন্ডি বর্তমানে দলের রাজ্য সম্পাদক পদে রয়েছেন। আগামী ২৪ মার্চ বৃহস্পতিবার তিনি মনোনয়ন পত্র জমা দেবেন।


উল্লেখ্য, গত কয়েক দিন ধরে আসানসোল লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নিয়ে জোর জল্পনা চলছিলো। আলোচনা চলছিলো বেশ কয়েকটি নাম নিয়েও। শেষ পর্যন্ত রাতে প্রসেনজিৎ পুইতুন্ডির নাম চূড়ান্ত হয়।
ইতিমধ্যেই তৃনমুল কংগ্রেস, বিজেপি ও সিপিএমের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!