লছিপুর কমিউনিটি সেন্টারে মা কিচেনের উদ্বোধন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ( Maa Kitchen at Lachhipur ) আসানসোল পৌরনিগমের অধীন কুলটি বোরো অন্তর্গত কুলটির 59 নম্বর ওয়ার্ডের লছিপুর কমিউনিটি সেন্টারের আজ শুক্রবারে মা কিচেন এর উদ্বোধন করা হলো । রাজ্য সরকারের নির্দেশে আসানসোল পৌর নিগমের উদ্যোগে এই মা কিচেন এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মহানগরীক তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়, এছাড়াও এদিন ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক , চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী , স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন ঊষা রাজক , সঙ্গে মীর হাসিম সহ অনেকে।
















