RANIGANJ-JAMURIA

রাণীগঞ্জ বল্লভপুর পেপার মিলে কয়লা শেষ , বিপাকে কর্মীরা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ:  ( Asansol Raniganj Today News ) রাণীগঞ্জ বল্লভপুর পেপার মিলে ( Ballavpur Paper Mill ) কয়লা পর্যাপ্ত পরিমাণ এসে না পৌঁছলে মজুদ থাকা কয়লা শেষ ( Coal Stock ) হয়ে যাওয়ায় ঘটলো বিপত্তি। সোমবার দুপুর দুটো থেকেই কারখানার কাজ বন্ধ করে দিল কারখানা কর্তৃপক্ষ। এই বল্লভপুর পেপার মিলে বর্তমানে 300 জন কর্মী কাজ করেন যার মধ্যে মাত্র 65 জন স্থায়ী কর্মী রয়েছে সেখানেই বাকি সকল কর্মীরাই অস্থায়ী এই কারখানায় নো ওয়ার্ক নো পে সিস্টেম চালু থাকায় বিপাকে পড়েছেন পেপার মিলের কর্মীরা। এমনিতেই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আগুন ছোয়া হয়ে যাওয়ায় মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নমধ্যবিত্ত পরিবারের অসহায় অবস্থা তার মধ্যেই পেপার মিল আবার নতুন করে কয়লা স্টক না থাকায় কাজ বন্ধ করে দেওয়াতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমিকেরা বলেই দাবি করেছেন বাম শ্রমিক সংগঠন সিটু।

সোমবার সিটু নেতা রুনু দত্ত জানান কারখানা কর্তৃপক্ষ কেন আগে থেকে কয়লা মজুদ করে রাখেন নি একটি এত বড় ইন্ডাস্ট্রি যেখানে প্রায় 300 জন শ্রমিক কাজ করেন সেখানে কেন মজুদ সামগ্রী থাকে না তা নিয়ে তিনি প্রশ্ন তুলে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন করেছেন। প্রাক্তন বিধায়ক তথা সিটু নেতার দাবি বল্লভপুর পেপারমিলে দুটোর সময় শ্রমিকদের কারখানায় ঢুকতে গেলে বাধা দেয় ঢুকতে দেওয়া হয় না কারখানায়, আর জানানো হয় কয়লা নেই এই কারণে কারখানা বন্ধ করে দেওয়া হল, আমাদের দাবি হঠাৎ করে কয়লা শেষ হয় কেন, কারখানার পরিকল্পনা কি, কারখানা কর্তৃপক্ষ কাছে একটি নির্দিষ্ট পরিমান কয়লা থাকা প্রয়োজন, কিন্তু কেন নেই সেই কয়লা, তা নিয়ে প্রশ্ন তোলার সাথেই, তিনি দাবি করেন রাজ্যে যে সরকার রয়েছে তারা বিভিন্ন মেলা উৎসব করছেন, ইন্ডাস্ট্রি চালু রাখার জন্য. তাহলে সত্যিটা বলছে কে।

কারখানা কর্তৃপক্ষর তরফে কারণ দেখানো হচ্ছে পুলিশ আটকে দিয়েছে তাই কয়লা নেই, তাই কোনটা সত্যি, কারখানা কর্তৃপক্ষ যেটা বলছেন সেটা, না সরকার উৎসাহ দেখাচ্ছেন যে মেলা খেলা করে এত শিল্প আসবে এত টাকা লগ্নি হবে সেটা। সত্যি সে যাই হোক আমাদের দাবি অবিলম্বে কারখানা খুলতে হবে, সে রাজ্য সরকারের কি আছে, কর্তৃপক্ষের কি আছে, সেটা তাদের বিষয়, আর এই কারখানায় শ্রমিকদের কাজে যুক্ত করা হয়নি তাদের সবার কার বেতন দিতে হবে বলেই দাবি করেছেন তিনি।

read also : তিনদিন থেকে বাংলা ঢোকার ছাড়পত্র নেই কয়লা বোঝাই গাড়ির , জাতীয় সড়ক অবরোধ চালকদের

read also : *Clean Maithon, Green Maithon” গড়ে তুলতে প্রশাসনিক বৈঠকে নতুন কমিটি গঠন

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *