ASANSOLKULTI-BARAKAR

ডুবুরডিহি নাকাপয়েন্টে পরিদর্শণ করেন ডিসি, কয়লা বোঝাই গাড়ি নিয়ে জটিলতা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-গত পাঁচদিন থেকে বাংলা ঢোকার ছাড়পত্র নেই কয়লা বোঝাই গাড়ির৷
যার কারনে সমস্যার মুখে পড়েছে ভিন রাজ্য থেকে আসা ট্রাক চালকেরা।কারনে ডুবুদিহি চেকপোস্ট বিগত কয়েকদিন ধরেই চলছে অবৈধ কয়লা কারবার রুখতে বিশেষ অভিযান ।যার ফলে বাইরের রাজ্য অর্থাৎ ঝাড়খন্ড দিকথেকে আসা সমস্ত কয়লা ভর্তি ট্রাক গুলিকে আটকে রাখা হচ্ছে তার সাথে সাথে আটকে পড়ছে অন্যান্য যানবাহন ।

ঝাড়খন্ড ও ডুবুদিহি চেকপোস্ট ব্রিজের উপর শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে ।যার ফলে ব্রিজের উপর চাপ সৃষ্টি হচ্ছে বলে অনেকেই মনে করছেন।তবে রাজ্য পুলিশ প্রশাসন অবৈধ কয়লার কারবারের রাশ টেনে ধরতে চাইছে ৷ সেই কারণে ভিন্ন রাজ্য থেকে যে কোনো কয়লা বোঝাই গাড়ি রাজ্যে এলেই তা আটকে দেওয়া হচ্ছে বৈধ কাগজ যাচাইয়ের জন্যে ৷ পাশাপাশি ছোটো ছোটো কল কারখানাগুলি তাদের জ্বালানির কয়লা আনছে ভিন রাজ্য থেকে ৷ এরফলে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেক পোষ্টে একসাথে একাধিক কয়লা বোঝাই গাড়ির সমাবেশ ঘটছে।

আর সময়ে কাগজের বৈধতা যাচাইয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও দেরী হচ্ছে । প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে ইসিএল বিসিসিএল সিসিএলের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে । তাদের কাছ থেকে মেলের উত্তর যথা সময়ে এসে না পৌঁছানোতে বিপাকে পড়ছেন চালকেরা ৷ যার ফলে পাঁচদিন ধরে বারবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গাড়ি চালকেরা ।এরফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝাড়খণ্ড পুলিশের সাথে রাজ্য পুলিশের বৈঠকও হয়।কিন্তু কাগজের বৈধতা যাচাইয়ের ক্ষেত্রে খুব বেশি গতি আসেনি ৷

বৃহস্পতিবার ডুবুরডিহি ন্যাকাপয়েন্টে এলাকা পরিদর্শণ করেন ডিসি ওয়েস্ট অভিষেক মোদী ।পাশাপাশি এলাকাটিতে সিসি টিভির ব্যবস্থা ক্ষতিয়ে দেখেন ৷ এছাড়াও গাড়ির চালকদের সুবিধার কথা মাথায় রেখে প্রতি ঘন্টায় যেসব গাড়ির বৈধ অনুমোদন ইসিএল, বিসিসিএল বা সিসিএল থেকে পাওয়া সম্ভব হচ্ছে তাদের তালিকাও প্রকাশ করা হচ্ছে রাজ্য পুলিশের পক্ষ থেকে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!