ASANSOLLatest

আসানসোলে ডিআরএম অফিসে টিএমসির বিক্ষোভ, ডিআরএম এর সঙ্গে দেখা হলো না

রেলের জমি থেকে সরে যেতে নোটিশ, প্রতিবাদে দোকান বন্ধ করে ডিআরএম অফিসে বিক্ষোভে দোকানিদের

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আসানসোলের রেলপারের কসাই মহল্লা, চাঁদমারি সহ আশপাশের এলাকার শতাধিক দোকানদারকে রেলওয়ের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। তাতে , তাদেরকে আগামী ২৫ মে’র মধ্যে রেলের জমি থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, যে জমিতে তাদের দোকান রয়েছে তা রেলের। সেই জমিতে ব্যবসা বা দোকান করার জন্য রেল তাদের কোন অনুমতি দেয়নি। সেখানে তারা রেলের অনুমোদন ছাড়াই বেআইনি ভাবে রেলের জমিতে ব্যবসা করছেন। এই নোটিশের পর সেখানকার দোকানদারদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছেন।

बुलडोजर रोकने उतरी टीएमसी

রেলের এই উচ্ছেদ নোটিশের প্রতিবাদে সোমবার রেলপার এলাকার দোকানদাররা দোকানপাট বন্ধ করে আসানসোলে ডিআরএম অফিসে বিক্ষোভ দেখান। মিছিলও করা হয় । তাদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হয়ে তৃনমুল কংগ্রেসের নেতৃত্ব এবং কাউন্সিলররাও এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তারা দাবি করেন , রেলপার এলাকায় রেলের বুলডোজার চালানো উচিত নয়। এদিন ডিআরএম অফিসে বিক্ষোভের সময় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে ছিল। তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি নিয়ে দেখা করতে গেলেও আসানসোলের ডিআরএম পরমানন্দ শর্মা তাদের সঙ্গে দেখা করেননি।


পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ব্লক সভাপতি গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসিম-উল-হক, কাউন্সিলর সিকে রেশমা রামকৃষ্ণন, ফ্যানসবি আলিয়া, রীনা মুখোপাধ্যায় , উৎপল সিংহ, রাজেশ তিওয়ারি, শম্পা দাঁ এদিনের বিক্ষোভ আন্দোলনে উপস্থিত ছিলেন।


এই প্রসঙ্গে আইএনটিটিইউসি জেলা সভাপতি তথা ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও কাউন্সিলর সিকে রেশমা রামকৃষ্ণান বলেন, রেল বছরের পর বছর ধরে বসবাসকারী মানুষদের উচ্ছেদ করতে চাইছে। তাদেরকে উচ্ছেদ করতে চাইলে আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এভাবে মানুষের মাথা থেকে ছাদ ছিনিয়ে নেওয়া কতটুকু ন্যায় সঙ্গত ? তাদের দাবি, যেসব মানুষ এদিন ডিআরএমের কাছে এসেছেন যাতে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। কিন্তু আধ ঘণ্টা অপেক্ষার পরও ডিআরএমের দেখা মেলেনি। এই অভিযান বন্ধ না হলে কঠোর আন্দোলন করা হবে বলে এদিন তৃনমুল কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিয়েছেন।


যদিও, রেলের তরফে আগেই বলে দেওয়া হয়েছে, তারা আদালতের নির্দেশ মতোই রেলের জমিতে বেআইনি ভাবে জবরদখল করে থাকা দখলদারদের সরানোর প্রক্রিয়া শুরু করেছেন। এরজন্য তাদেরকে রেলের তরফে নোটিশ দেওয়া হচ্ছে। তারমধ্যে সরে না গেলে আইন মতো পদক্ষেপ করা হবে।

read also : Trains Cancelled : Asansol Intercity समेत बंगाल से बिहार-यूपी जानेवाली महत्वपूर्ण ट्रेन, सैकड़ों लोकल जानें कब से कब तक रहेंगी रद

read also : Asansol के भाजपा और  टीएमसी पार्षदों के बीच सोशल मीडिया पर जंग

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!