ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি থানার উদ্যোগে রক্তদান শিবির, উদ্বোধন করলেন সিপি ও মেয়র

বেঙ্গল মিরর, কাজল মিত্র ;- পশ্চিমবঙ্গ সরকারের তত্বাবধানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্দোগে বারাবনি থানার পরিচালনায় উৎসর্গ প্রকল্পের অধীনে বারাবনি ব্লক তথা পঞ্চায়েত সমিতির অগ্নিবীণা সভাগারে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।
মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য সরকার এর উদ্যোগে বেশ কয়েক মাস ধরেই রক্তের ঘাটতি মেটাতে
রাজ্যের বিভিন্ন থানায় থানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ উৎসর্গ প্রকল্পের অধীনে রক্তদান শিবিরের আয়োজন শুরু হয়েছে আর তাই এবারে আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বারাবনি থানার পরিচালনায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ।

এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত প্রধান অতিথি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সুধীর কুমার নিলাকান্তম ,ডিসিপি পশ্চিম অভিষেক মোদি ও আসানসোল মেয়র
তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় যুগ্ম ভাবে প্রদীপ উজ্জ্বলন এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন একই সাথে এদিন বিশেষ অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন এডিপিসি এসিপি হিরাপুর জোন প্রতীক রায় ,সিআই হিরাপুর শিবনাথ রায়, বিএমওএইচ বারাবনি নজনিম রহমান, বারাবনি সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান ,
বারাবনি থানা ইনচার্জ অরিন্দম মণ্ডল, জেলাপরিষদ এর সদস্য অসিত সিং মহাশয়,বারাবনি ব্লক সভাপতি মালা বাউড়ি , রক্তদান আন্দোলনের লড়াকু প্রবীর ধর সহ অনেকে।


এদিন এই রক্তদান শিবিরের পাশাপাশি বারাবনি ব্লকের পক্ষ থেকে ছাত্র বান্ধব প্রকল্পের মধ্যে বারাবনি ব্লকের প্রায় ৬০ জন পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন মেয়র ও আসানসোল কমিশনার ।
এদিন আসানসোল মেয়র বিধান উপাধ্যায় জানান
তিনি বলেন
বলেন প্রচন্ড গরম তীব্র দাবদাহে নাজেহাল মানুষ এমন পরিস্থিতিতে গ্রীষ্মকালীন রক্তের সংকট দেখা দিয়েছে জেলার হাসপাতালের ও ব্ল্যাড ব্যাংক গুলিতে।রক্ত দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন প্রতিনিয়ত রক্তের অভাবে হাসপাতালে বহু রোগী মারা যাচ্ছে সেই কারণেই বিভিন্ন ক্লাব সংগঠন,এর তরফেও এই রক্তদান শিবির হয়ে থাকে একই ভাবে বারাবনি থানার উদ্দোগে এই রক্তদান শিবির এর কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন।
এদিনের এই শিবিরে বিভিন্ন সংগঠনের পুরুষ মহিলা -পুলিশ কর্মী সহ মোট ৬০ জন রক্ত দাতা রক্তদান করেন ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *