ASANSOL

Cattle Smuggling Case : আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ অনুব্রত মন্ডলের দেহরক্ষী

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়, সৌরদীপ্ত সেনগুপ্ত ও দেব ভট্টাচার্যঃ গরু পাচার মামলায় ধৃত তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে বৃহস্পতিবার দুপুর একটা আসানসোল সিবিআই বিশেষ আদালতে তোলা হয়। কলকাতার নিজাম প্যালেস থেকে সরাসরি তাকে আসানসোল আদালতে এদিন আনা হয়। এদিন এর জন্য আসানসোল সিবিআই আদালতে অনেক বেশি সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিলো। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে দুটি গাড়িতে সায়গলকে এনে, সরাসরি সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী এজলাসে নিয়ে যাওয়া হয়। তার আগেই আসানসোল আদালতে চলে আসেন সায়গলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। বৃহস্পতিবার সায়গলকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় সায়গলকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আয়ের চেয়ে বেশি সম্পত্তি রাখার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

আদালতে পেশ অনুব্রত মন্ডলের দেহরক্ষী

কয়েকদিন আগে মুর্শিদাবাদের ডোমকলে সায়গলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের মতে, সায়গলের কাছে গরু পাচার মামলার অনেক তথ্য রয়েছে। সিবিআই তাকে একাধিকবার নিজামের প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তদন্তকারীদের মতে, সায়গলের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। একারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গতঃ সিবিআই ভোট-পরবর্তী হিংসা মামলার তদন্তের জন্য দুর্গাপুরে একটি অস্থায়ী কার্যালয় খোলে যেখানে অনুব্রতর ঘনিষ্ঠদের একের পর এক ডেকে জিজ্ঞাসাবাদ করছে। গরু ও কয়লা পাচার মামলার প্রধান অভিযুক্ত বিনয় মিশ্র বর্তমানে পলাতক। এর মূল পান্ডা এনামুলকে গ্রেফতার করলেও সিবিআই তাকে সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। একই সঙ্গে বিনয়ের ভাই বিকাশ মিশ্রকেও গ্রেফতার করেছিলো সিবিআই। যে গতকালই গরু পাচার মামলায় জামিন পেয়েছে। তবে তাকে কয়লা পাচার মামলায় আদালত জামিন দেয়নি।
প্রসঙ্গতঃ, আসানসোল আদালতে আইনজীবীদের কর্মবিরতি চলছে। জানা গেছে, সিবিআইয়ের পক্ষ থেকে সায়গলকে নিজেদের হেফাজতে নেওয়া আবেদন করেছে।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!