Bihar-Up-Jharkhand

গুলির শব্দে কেঁপে ওঠল ধানবাদের ব্যাঙ্ক মোড় এলাকা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- মঙ্গলবার সকালে গুলির শব্দে কেঁপে ওঠে গোটা ধানবাদের ব্যাঙ্ক মোড় থানা এলাকা। ঘটনার সর্ম্পকে জানা যায়, প্রায় 12 থেকে 13 জন অপরাধী ব্যাংক মোড় মাটকুরিয়া রোডে অবস্থিত একটি বেসরকারী ফাইন্যান্স কোম্পানি মুথুট ফাইন্যান্সে প্রবেশ করে ফাইন্যান্স কোম্পানি লুট করার উদ্দেশ্যে কর্মীদের ভয় দেখানোর উদ্দেশ্যে গুলি ছুড়ে।এর পর পুরো এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়, যদিও ঘটনাস্থল থেকে বহু সংখ্যক মানুষ জড়ো হয়।

এর পর ঘটনার খবর ছড়াতেই খবর পেয়ে পুলিশ পৌঁছে খবর পাওয়া মাত্রই পুলিশ তৎপরতা দেখায় এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে কোম্পানির কার্যালয় ঘেরাও করে অপরাধীদের ডাকাতির উদ্দেশ্য নস্যাৎ করে দেয়। জানকারী অনুসারে ,বহু অপরাধী অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়েছে। একই সাথে একজন পুলিশের এনকাউন্টার এর গুলিতে মারা যায় । যদিও পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!