ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে কুরুচিকর পোস্ট যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জীর, বিতর্ক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- তৃণমূল কংগ্রেসের নেতাদের সম্বন্ধে অত্যন্ত কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করেলেন কুলটির এক তৃণমূল “যুব নেতা” বিশ্বজিৎ চ্যাটার্জী । যদিও জেলা তৃণমূলের সমস্ত স্তর থেকেই বলা হয়েছে বিশ্বজিৎ কোনভাবেই যুব তৃণমূল বা অন্য কোন পদে নেই। কুলটি এলাকার বিশ্বজিৎ ভি শিবদাসন দাশুর নামেও অত্যন্ত “অপমানজনক” শব্দ ব্যবহার করেছেন। এবং দলীয় স্তরের এই দুই হেভিওয়েট ব্যক্তির বিরুদ্ধে জোকার শব্দ ব্যবহার করার পাশাপাশি তিনি বলছেন কোন থানার আইসি ওসিকে তিনি পাত্তা দেন না, তার আদর্শ ডিসি অভিষেক মোদি। একজন পুলিশ অফিসারকে তিনি তার আদর্শ বলে উল্লেখ করায় সর্বত্র বিস্ময় দেখা দিয়েছে। এদিকে বিশ্বজিতের বিরুদ্ধে তৃণমূলের দলীয় সমর্থকেরা সোশ্যাল মিডিয়াতেই ক্ষোভ উগরে দিয়েছেন।

তবে এখানেই না থেমে বিশ্বজিৎ সলানপুর ব্লকের অত্যন্ত জনপ্রিয় তৃণমূল নেতা, যাকে তৃণমূল কংগ্রেসের ব্লক সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সেই ভোলা সিংয়ের বিরুদ্ধেও বিষ্ফোরক পোস্ট করেছেন। মারাত্মক অভিযোগএনে যে সব শব্দ তিনি ব্যবহার করেছেন তাতে বারাবনি বিধানসভার তৃণমূল নেতা বিধায়ক তথা আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় বিষয়টিকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না। বিধানবাবু বলেন বিশ্বজিৎ চ্যাটার্জী নামের কেউ এখানে দলীয় পদে নেই, তা সত্বেও সোশ্যাল মিডিয়ায় তিনি যেভাবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অপশব্দ ব্যবহার করেছেন তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

কিছুদিন আগে বিশ্বজিৎ চ্যাটার্জী সোশ্যাল মিডিয়াতে নানা রকম অভিযোগ তুলে দলীয় পদ ছাড়ার কথা বলেছিলেন। সে সময়ও বিতর্ক কম হয়নি। তবে তখনও তৃণমূল দলীয় সূত্র জানিয়েছিল যুব তৃণমূল নেতা হিসেবে যে দাবি বিশ্বজিৎ চ্যাটার্জী করছেন সেই পদে তিনি আদৌ নেই। এবার সরাসরি মানহানিকর শব্দ ব্যবহার করে তৃণমূলের উচ্চ নেতৃত্বকে সমাজের চোখে ছোট করার চেষ্টা বিশ্বজিৎ করেছেন দাবি করে তৃণমূল নেতৃত্ব ইঙ্গিত দিয়েছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার। তারা বলছেন এই সবই হলো অলস মস্তিষ্কের শয়তানি বুদ্ধি। সমাজের মানুষের উপকারে আসে এমন কোন কাজ না করে সোশ্যাল মিডিয়ায়
নেতা-মন্ত্রীদের নামে কুৎসা করে নিজেকে বড়ো ভাবছে যে ব্যক্তি তাকে কেউ মনেই রাখবেন না। তার কোনই গুরুত্বও নেই বলে তৃণমূল নেতৃত্ব মনে করছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!