ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জ রনাইয়ে ঠিকাদারের বাড়িতে চুরি লক্ষাধিক টাকার সামগ্রী

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জ থানা অন্তর্গত রনাইয়ের ইসলামনগর এলাকার বাসিন্দা এক ঠিকাদারের বাড়িতে বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল চুরি করলো লক্ষাধিক টাকার সামগ্রী। ঘটনা প্রসঙ্গে জানা যায় ঠিকাদার ইনামুল মিয়া পরিবারের সকল সদস্যদের নিয়ে রাজস্থানের আজমীর শরীফ বেড়াতে যান।

গতকাল রাত্রেই তিনি বাড়ি ফিরে দেখেন সমস্ত বাড়ি লণ্ডভণ্ড হয়ে রয়েছে। বাড়ির মোটা মোটা সব দরজা ধারালো অস্ত্র দিয়ে ভেঙ্গে দুটি রুমের মধ্যে থাকা আলমারি ভেঙে সোনা রুপোর গহনা, নগদ অর্থ, রঙিন টিভি ও বাড়ির অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে চোরের দল। এ বিষয়ে বৃহস্পতিবার রাত্রেই তারা রানীগঞ্জ থানার পুলিশকে খবর দিলে রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয়ে খতিয়ে দেখে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!