PANDESWAR-ANDAL

দুষ্কৃতীদের তান্ডবের শিকার এবার হল রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংকের ২ টি এটিএম

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : অন্ডালের দুষ্কৃতিক তাণ্ডব যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে , আর এটিএম লুট যেন সফ্ট টার্গেট হয়ে গেছে দুষ্কৃতীদের কাছে। এবার আবারো দুষ্কৃতীদের তান্ডবের শিকার এবার হল রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংকের ২ টি এটিএম । এবার পরপর দুটি এটিএম ভাঙচুর চালানোর ঘটনা ঘটলো অন্ডাল থানা এলাকার সাউথ বাজার রয়েলটি মোড়ের কাছে। একটি এসবিআই এটিএম ও একটি আইওবি এটিএম রাতের অন্ধকারে কে বা কারা ভেঙে তছনছ করে।

বুধবার সকালে বিষয়টি প্রাতঃভ্রমণ করতে আসা এলাকার বাসিন্দারা লক্ষ্য করলে তারাই পুলিশকে খবর দেয়। উল্লেখ্য অন্ডাল এলাকায় এটিএম ভাঙার ঘটনা বা লুটের ঘটনা এই প্রথম নয়, এর আগে এক দফায় অন্ডাল মোড়ে ছটি এটিএম এ হামলা চালিয়েছিল দুষ্কৃত দল, পরে কাজোড়া এলাকায় এটিএমে লুটের চেষ্টা চলে একইভাবে উপ্রায় দুটি এটিএম এ লুটের চেষ্টা চলে। সেক্ষেত্রে দুষ্কৃতীরা ধরা পড়লেও এটিএম যেন বারংবার সব টার্গেট হয়ে উঠেছে দুষ্কৃতীদের কাছে। অন্ডাল পুলিশের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা বাজারের জনবহুল স্থানে কিভাবে এটিএম এ হামলা চালানো হলো তা নিয়ে করেছেন প্রশ্ন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!