ASANSOLKULTI-BARAKAR

গঙ্গাসাগরের উদ্দেশ‍্য রওনা হওয়া পূণ‍্যার্থীদের স্বাগত জানাতে কুলটি ট্রাফিক গার্ড ও চৌরঙ্গী ফাঁডির পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ‍্যোগ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রাত পার হলেই মকর সংক্রান্তি। এই শুভ লগ্নে গঙ্গাসাগরে পূণ‍্যার্থীরা স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দেন। সেই উপলক্ষ‍্যে থেকে প্রতিবছর সাগরে মেলার আয়োজন করা হয়। যেখানে দূর দূরান্ত থেকে পূণ‍্যার্থীরা এসে হাজির হন। ভীড় নিয়ন্ত্রণে ও মেলা সুষ্ঠ ভাবে পরিচালনার জন‍্যে সাগরে রাজ‍্য সরকারের পক্ষ থেকে নানান ব‍্যবস্থা থাকে। এই বছর তিথি অনুসারে রবিবার প্রত‍্যুষে মকর সংক্রান্তি।সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে ভিন রাজ‍্য থেকেও যাত্রীরা আসা শুরু করেছেন। বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুর্ডি চেকপোষ্টে দেখা গেল সেই চিত্র। তবে সাগরের উদ্দেশ‍্য রওনা হওয়া পূণ‍্যার্থীদের স্বাগত জানাতে এদিন এডিপিসির কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গী ফাঁডির পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ‍্যোগ নেওয়া হয়।

ডুবুরডিহি চেক পোষ্টে উপস্থিত হয়ে দেখ যায় এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে ভিন রাজ‍্য তথা দূরদূরান্ত থেকে আগত যাত্রীদের স্বাগত জানানো হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যাত্রীদের ক্ষণিকের বিশ্রামের সাথে পানীয় জল ও মিষ্টি মুখ করানো হয় যাত্রীদের! একই সাথে যাত্রীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের যাত্রা পথে কোনো অসুবিধা হয়েছে কী না?সেই বিষয়ে খোঁজ খবর নেন চৌরঙ্গী ফাঁড়ির ভারপ্রাপ্ত অধিকারিক অলোকেশ ব‍্যনার্জী ও কুলটি ট্রাফিকগার্ডের অধিকারিক ইমতিয়াজুল হক । তবে সুদুর মহারাষ্ট্র বা পাশ্ববর্তী রাজ‍্য ঝাড়খণ্ডের যাত্রীরা বাংলার পুলিশের এই ব‍্যবহারে অভিভূত। তারা সরাসরি সংবাদ মাধ‍্যমের ক‍্যামেরার সামনেই তাদের মুগ্ধতার কথা স্বীকার করেছেন।এবং এই উদ্যোগকে সাধুবাদ যানান!

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!