ASANSOL

নেতাজির ১২৬ তম জন্মবার্ষিকীতে আসানসোলে হিলভিউ হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির, বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য : এই বছর ২৩ জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। সারা দেশ ও রাজ্য জুড়ে রবিবার এই দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হচ্ছে।এদিন পশ্চিম বর্ধমান জেলা আসানসোলের এসবি গরাই রোডের হিলভিউ হাসপাতালে ( Hillview Hospital ) উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয় নেতাজীর ১২৬ তম জন্মবার্ষিকী।হিলভিউ হাসপাতালের উদ্যোগে সকাল থেকে হাসপাতালে শুরু হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। তা দুপুর পর্যন্ত চলে । বিকালে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের এদিন এই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে বোন মেরো ডেনসিটি , ব্লাড গ্রুপ ব্লাড সুগার , ইউরিক অ্যাসিড , অক্সিজেন স্যাচুরেশন , ব্লাড প্রেসার পরীক্ষা ও ফিজিওথেরাপি করা হয়। এদিন এই শিবিরে প্রায় ২০০ জন এইসব পরীক্ষা করান। সবশেষে তাদেরকে চিকিৎসক দেখেন প্রয়োজনীয় পরামর্শ দেন। স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে ওষুধ দেওয়ারও ব্যবস্থা ছিলো। রক্তদান শিবিরে ২৬ জন রক্তদান করেন। ডা: নির্ঝর মাজি নিজেও রক্তদান করেন।

এই প্রসঙ্গে এই হাসপাতালের কর্ণধার তথা চিকিৎসক ডাঃ নির্ঝর মাজি বলেন, নেতাজীর জন্মদিন বাঙালির কাছে একটা গর্বের দিন। আমরা ছোট থেকেই শুনে এসেছি নেতাজীর মতো হও, তার আদর্শকে মেনে চলো। তাই নেতাজীর জন্মদিন পালন করা হচ্ছে। গত বছর থেকে এই হাসপাতালে শিবির হওয়া শুরু হয়েছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্ট দেখে যাদের প্রয়োজন তাদের ওষুধও দেওয়া হয়েছে।বিকেল ৬ টার পর থেকে হাসপাতালের কর্মীসহ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং দেন ডা: নির্ঝর মাজি।এদিন সন্ধ্যায় হিলভিউ হাপাতালের নবনির্মিত টাউন হলে বেসিক লাইফ সাপোর্ট অর্থাৎ বিএলএস ট্রেনিং দেওয়া হয় এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

ওই অনুষ্ঠানে অন্যান্যের পাশাপাশি ডা: নির্ঝর মাজি পত্নী মৌমিতা মাজি ও আপ্ত সহায়ক বর্ণালী সরকার, প্রিয়াঙ্কা ব্যানার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।এদিন হিলভিউ হাসপাতালে উপস্থিত ছিলেন নির্ঝর মাজির পিতা ও স্ত্রী সহ পুরো পরিবার। এছাড়া উপস্থিত ছিলেন অন্য এক ডাইরেক্টর গৌতম পাল সহ আরো অনেকে।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, নেতাজীর জন্মবার্ষিকীতে এই হাসপাতাল যেভাবে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করেছে তার সত্যি অভাবনীয়।এছাড়া এদিন উপস্থিত ছিলেন ডাঃ পিএস গুপ্ত, ডাঃ প্রসুন রায়, ডাঃ ললিত রায়, ডাঃ রুদ্রনীল লাহিড়ী, ডাঃ জয়শঙ্কর সাহা, ডাঃ সূর্য শেখর সরকার, ডাঃ আফরিন নৌসাদ আলিয়া, কাউন্সিলর ববিতা দাস, পূর্ণেন্দু ( টিপু) চৌধুরীর মতো অনেকেই।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!