BARABANI-SALANPUR-CHITTARANJAN

বাসুদেবপুর জেমারি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট জয়ী বনজেমারি

বেঙ্গল মিরর,কাজল মিত্র :- বাসুদেবপুর জেমারি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার, সলানপুর ব্লকের বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতের আমঝরিয়া স্মশান কালী মন্দির নিকট
একটি ময়দানে ১২টি দলীয় এক দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়।
যেখানে ফাইনাল খেলাটি ব্লু বার্ড এর সাথে বনজেমারি দলের হাড্ডা হাড্ডি খেলা হয় ।মোট দুই ওভারের খেলার ফাইনালে বনজেমারি দল ব্লু বার্ড কে হারিয়ে ১৪ রানে জয় হাসিল করে ।খেলা শেষে
জয়ী দল ও পরাজিত দলের হাতে সুন্দর ট্রফি তুলে দেওয়া হয় ।


তাছাড়া খেলার মধ্যে বেস্ট বলার বেস্ট উইকেট কিপার ম্যান অব দ্যা সিরিজ ম্যান অফ দ্যা ম্যাচ ও বেস্ট বলার দের কেউ পুরস্কৃত করা হয় ।
খেলার মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সম্পাদক ভোলা সিং মহাশয় আগত প্রধান অতিথিরা জয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।



এ প্রসঙ্গে বাসুদেবপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কর্মকর্তা শচীন নাগ জানান,আজকে
এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল জেখানে সেখানে ক্রিকেট প্রতিযোগিতায় সালানপুর ব্লকের বিভিন্ন প্রতিযোগিরা অংশগ্রহণ করেছেন।
খেলা শুরু থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা লক্ষ করা গেছে । তাছাড়া এদিন আমাদের বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের জন্মদিন সেই উপলক্ষে এই এখান থেকে কেক কাটা হয় ।
এদিন এই টুর্নামেন্টের মধ্যে প্রধান অতিথি ছাড়া উপস্থিত ছিলেন বাসুদেব নূরবাসুদেব নূরজামারি পঞ্চায়েতের প্রধান গোপাল দাস কাজল গোস্বামী সচিন নাগ সানাই পিন্টু বাউরী, প্রদীপ বাউরী, জয়গুরু গোস্বামী সহ অনেকে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *