BARABANI-SALANPUR-CHITTARANJAN

দেন্দুয়ায় মিনিবাসের দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন

বেঙ্গল মিরর, কাজল মিত্র,সালানপুর:- সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া গ্লাস কারখানার সামনে পথ দুর্ঘটনা।দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন। আসানসোল মাইথন মিনি বাস সালানপুর দিকে যাবার পথে গ্লাস কারখানার সামনে দ্রুতগতিতে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে।

তাতে মিনি বাসের কেবিনে বসে থাকা প্রায় সাতজন গুরুতর আহত হন এবং প্রায় ২০জন আহত হয়।ঘটনার খবর পেয়ে ছুটে আসে সালানপুর থানার পুলিশ।ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তবে মিনিবাস চালক পালিয়ে যায় এবং বাসের খালাসি আহত হয় বলে খবর।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *