RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে জুয়ার ঠেকে পুলিশের হানা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জ খনি অঞ্চলের রোনাই এলাকায় গত কয়েকদিন ধরে থেকেই একটা অভিযোগ আসছিল এলাকায় চলছে একটি জুয়ার ঠেক। আর সেই অভিযোগ পাওয়ার পর বিস্তর খোঁজ তল্লাশি করেও খোঁজ মেলেনি এই জুয়াচক্রের। এবার শেষমেষ রানীগঞ্জের রোনাই এলাকার কারবালা অঞ্চলে শনিবার রাত্রে পুলিশ জুয়ার ঠেকে জুয়া খেলা চলছে, এই খবর পেয়ে পুলিশের একটি দল গোপনে, অতর্কিতে অভিযান চালিয়ে রোনাইয়ের কারবালা গ্রাউন্ড এলাকায় জুয়ার ঠেকে হানা দিলে 10 থেকে 12 জনের একটি জুয়াড়ির দল ওই জুয়ার ঠেকে জুয়ার ঠেক ছেড়ে চম্পট দিলেও, দুই জুয়াড়িকে ঘটনা স্থল থেকে ধরে ফেলতে সক্ষম হয় পুলিশ।

জানা গেছে ধৃতরা হল সংলগ্ন এলাকারই বাসিন্দা মহসিন খান ও ছোট্ট আনসারী। পুলিশ ওই জুয়ার থেকে হানা দিয়ে 1260 টাকা বোর্ড মানি উদ্ধার করেছে। আগামীতেও যাতে এই সমস্ত এলাকায় জুয়ার চক্র আবার যাতে গজিয়ে না ওঠে, তার জন্য বারংবার অভিযান চালানো হবে বলেই জানা গেছে প্রশাসন সূত্রে। রবিবারই পুলিশ ধৃত ওই দুই অভিযুক্ত কে আসানসোল জেলা আদালতে পাঠায়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!