RANIGANJ-JAMURIA

জামুরিয়া থানার পুলিশ এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার আবার জামুরিয়া থানার পুলিশ ছিনতাইয়ের এর উদ্দেশ্যে রাস্তার ধারে অভিসন্ধি করা এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করতে সক্ষম হল। যুবক এর কাছ থেকে উদ্ধার হল এক রাউন্ড তাজা কার্তুজ ও একটি দেশি পাইপ গান। তার সঙ্গে থাকা একটি পুরনো মোটরবাইক ও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায় জামুরিয়া থানার চুরুলিয়া পুলিশ ফাঁড়ি এলাকায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ চুরুলিয়ার রুইদাসপাড়ার বাসিন্দা বছর কুড়ির বিকাশ রুইদাস নামের ওই যুবক চুরুলিয়ার শ্রীরাম কুলি পাড়ার, মনসা মন্দির সংলগ্ন এলাকায় রাস্তার ধারে ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল।

গোপন সূত্রে পুলিশ এই তথ্য পাওয়ার পর পরই জামুড়িয়া থানার পুলিশের বিশেষ দল অতর্কিতে অভিযান চালিয়ে ওই যুবককে ধরে ফেলতেই, তার কোমরে গোজা পাইপ গান উদ্ধার করে পুলিশ। প্রশাসন সূত্রে জানা গেছে ধৃত ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে রাস্তায় যাতায়াত করা যাত্রীদের কাছে ছিনতাইয়ের উদ্দেশ্যে সে সেখানে উপস্থিত হয়েছিল। পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে অন্যায় ভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে চলা ও সেই আগ্নেয়াস্ত্রর সাহায্যে দুষ্কৃতিমূলক কাজকর্ম করার অপরাধে ওই যুবককে গ্রেফতার করে।

শনিবার তাকে আসানসোল জেলা আদালতে পাঠায়। ধৃতকে আগামীতে জিজ্ঞাসা বাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে জামুড়িয়া থানার পুলিশ বলে জানা গেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *