পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির চিত্তরঞ্জন চক্রের পঞ্চম বার্ষিক শিক্ষক সম্মেলন
বেঙ্গল মিরর, কাজল মিত্র : সালানপুর ব্লকের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির চিত্তরঞ্জন চক্রের পঞ্চম বার্ষিক শিক্ষক সম্মেলন আয়োজন করা হল রবিবার দিন রূপনারায়নপুর শ্রমিক মঞ্চ প্রাঙ্গণে।যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে,দলীয় পতাকা উত্তোলন করে বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।














অনুষ্ঠানে যোগ দিতে এসে বিধায়ক বলেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার পাঠ শেখায়।তাই যাতে তারা আগামী দিনে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে পারে তার শুভ কামনা রইল।এবং এলাকায় সমস্ত স্কুল গুলিতে কোনরকম অসুবিধা থাকলে তা আমাকে জানাবেন।আমি তা অবিলম্বে মিটিয়ে ফেলার চেষ্টা করবো।তাছাড়া এদিন উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির চিত্তরঞ্জন চক্রের সভাপতি বিপ্লব মন্ডল, সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে। ।।
- Agnimitra Pal के वाहन पर हमला थी साजिश : सोहराब
- অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার ঘটনায় ধৃত ১ রাজনৈতিক তরজা, আক্রমণে প্রাক্তন বিধায়ক
- Asansol : वोट के 48 घंटे के भीतर ही पत्नी-बच्चे के सामने कांग्रेस समर्थक की पीट-पीटकर हत्या का आरोप , गिरफ्तारी की मांग पर थाने में प्रदर्शन
- কাঠগড়ায় তৃণমূল ভোট শেষের ৪৮ ঘন্টার মধ্যেই উত্তপ্ত আসানসোল স্ত্রী ও সন্তানের সামনে কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ
- ISSF जूनियर वर्ल्ड कप में पदक से चूके अभिनव, चौथे स्थान पर

