পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির চিত্তরঞ্জন চক্রের পঞ্চম বার্ষিক শিক্ষক সম্মেলন
বেঙ্গল মিরর, কাজল মিত্র : সালানপুর ব্লকের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির চিত্তরঞ্জন চক্রের পঞ্চম বার্ষিক শিক্ষক সম্মেলন আয়োজন করা হল রবিবার দিন রূপনারায়নপুর শ্রমিক মঞ্চ প্রাঙ্গণে।যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে,দলীয় পতাকা উত্তোলন করে বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।














অনুষ্ঠানে যোগ দিতে এসে বিধায়ক বলেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার পাঠ শেখায়।তাই যাতে তারা আগামী দিনে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে পারে তার শুভ কামনা রইল।এবং এলাকায় সমস্ত স্কুল গুলিতে কোনরকম অসুবিধা থাকলে তা আমাকে জানাবেন।আমি তা অবিলম্বে মিটিয়ে ফেলার চেষ্টা করবো।তাছাড়া এদিন উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির চিত্তরঞ্জন চক্রের সভাপতি বিপ্লব মন্ডল, সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে। ।।
- Paschim Bardhaman : 9 सीट, 85 उम्मीदवार, 2588 बूथ, 19. 65 लाख वोटर करेंगे मतदान
- পশ্চিম বর্ধমানে ৯ বিধানসভায় ৮৫ জন প্রার্থী নির্বাচনে লড়াইয়ে জেলায় ২৫৮৮ বুথে ভোটার ১৯ লক্ষ ৬৫ হাজারেরও বেশি
- ভোটের কাজে গেছে বাস আসানসোলে অটো ও টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ, দুর্ভোগে মানুষ
- दुर्गापुर के डीसीआरसी में बीएलओ का विरोध प्रदर्शन — काम नहीं है, नोटिस देकर बुलाया गया, चुनाव आयोग पर उत्पीड़न का आरोप
- দুর্গাপুরের ডিসিআরসিতে বিএলওদের বিক্ষোভ কাজ নেই, নোটিশ দিয়ে ডেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

