ডাকাতির পরিকল্পনার ছক বানচাল করল পুলিশ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার আবারো ডাকাতির ঘটনা সংঘটিত করার আগেই ডাকাতির পরিকল্পনার ছক বানচাল করল পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায় এমনই অভিযোগে মঙ্গলবার রাত্রে চার যুবককে গ্রেফতার করে রানীগঞ্জ থানার পুলিশ। এর আগে নিমচা জঙ্গল থেকে ডাকাতির পরিকল্পনা করা চারজনকে গ্রেফতার করে পুলিশ। এবার রানীগঞ্জের বক্তারনগর যাওয়ার রাস্তায় কুমোর বাজার গ্যাস গোডাউনের বিপরীতে, রাত্রি প্রায় দশটা নাগাদ, ১০ – ১২ জনের একটি দল ডাকাতির পরিকল্পনা করছে, এই খবর পুলিশ গোপন সূত্র পাওয়ার পরেই, অতর্কিতে অভিযান চালিয়ে ডাকাত দলকে ঘিরে ধরলে। রাতের অন্ধকার ও ঝোঁপ জঙ্গলে লুকিয়ে পড়ার সুযোগ নিয়ে, ছয় সাত জন দুষ্কৃতী পালিয়ে গেলেও, চারজন দুষ্কৃতী পুলিশের জালে ধরা পড়ে।














ধৃতদের কাছে পুলিশ বেশ কিছু ধারালো অস্ত্র, লোহার রড, লাঠি, লোহার যন্ত্রাংশ ও নাইলনের দড়ি উদ্ধার করে। ধৃতরা হল বছর ২৮ এর মোহাম্মদ কালিম উর্ফ ছোটু, বছর ২৩ এর মোহাম্মদ রহিম উর্ফ বড়কু, বছর ২৫ এর সৈকত খান উর্ফ শওকত, বছর ২৫শের বিট্টু শেখ। জানা গেছে এই সকল অভিযুক্তরা রানীগঞ্জের রনাইয়ের নবীনগর এলাকার বাসিন্দা। পুলিশ ধৃতদের বিরুদ্ধে ডাকাতির ষড়যন্ত্র সহ একাধিক বিষয়ে অভিযোগ দায়ের করেছে, বুধবার পুলিশ ধৃতদের আসানসোল জেলা আদালতে পাঠায়। আগামীতে তাদের জিজ্ঞাসাবাদ এর জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
- मारवाड़ी युवा मंच आसनसोल सिटी शाख़ा की नयी कार्यकारणी का शपथ ग्रहण
- चुरुलिया में SFI–DYFI की रैली और सभा का आयोजन
- বারাবনিতে বিজেপির প্রার্থীর সমর্থনে রোডশো মিঠুন চক্রবর্তীর জয়ের ব্যাপারে আশাবাদী
- Train छूटी तो फैला दी बम की अफवाह, मचा हड़कंप, 4 घंटे तक रुकी ट्रेन, रेलवे और पुलिस – प्रशासन हजारों यात्री रहे परेशान
- বারাবনিতে চাঞ্চল্য, পরিত্যক্ত পাথর খাদানের জলে তলিয়ে গেল ১২ বছরের কিশোর, দুদিনেও হয়নি উদ্ধার

