বিজেপির ট্রেড সেলের রাঢ়বঙ্গের জোন ইনচার্জদের নাম ঘোষণা, আসানসোল থেকে দায়িত্বে সুব্রত ওরফে মিঠু ঘাঁটি
বেঙ্গল মিরর, আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে এরকমই হাওয়া বইছে রাজনৈতিক মহলের অন্দরে। আর এর মধ্যেই রাজ্য বিজেপির ট্রেড সেলের জোন ইনচার্জদের নাম ঘোষণা করা হলো। রাজ্য বিজেপির ট্রেড সেলের রাঢ়বঙ্গের জোনাল ইনচার্জ হলেন সুব্রত ওরফে মিঠু ঘাঁটি ও বিকাশ প্রসাদ। পাশাপাশি তারা রাজ্য বিজেপির ট্রেড সেলের কো – কনভেনার হিসেবে দায়িত্বভার পালন করছেন।
স্বভাবতই শিল্পাঞ্চলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবী সুব্রত ওরফে মিঠু ঘাঁটির নাম প্রকাশ হওয়ায় শিল্পাঞ্চলের ব্যবসায়ী মহল ছাড়াও বিজেপি কর্মীদের খুশির হওয়া।















রাজ্য বিজেপির দুজন কো কনভেনারকে রাঢ় বঙ্গের জোন ইনচার্জ বা প্রভারী করার সঙ্গে সঙ্গে তাদেরকে তাদেরকে রাঢ় বঙ্গের ব্যবসার ক্ষেত্রে এবং ব্যবসায়ীদের সার্বিক বিকাশের দিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আসানসোলে এই খবর আসতেই বিজেপি-সমর্থিত ব্যবসায়ীদের মধ্যে খুশির জোয়ার বইছে। তারা তাকে পুষ্প স্তবক দিয়ে সম্মান জানান। সুব্রত ঘাঁটি বলেন, যে আস্থা রেখে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তা তিনি পালন করবেন। ব্যবসায়িক জগতের সমস্যা দূর করবেন এবং উন্নয়নের কাজ হবে।
- কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা শিল্প ধর্মঘটের বিরোধিতায় আইএনটিটিইউসি , বার্নপুরে সভা
- আবারও অগ্নিমিত্রা পালের ” পাড়ায় পাড়ায় দিদিভাই ” কর্মসূচীতে বাধা, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
- Agnimitra Pal ‘गो बैक’ के नारे, TMC और BJP समर्थकों में तनाव
- SAIL–ISP में संयुक्त ट्रेड यूनियनों का शांतिपूर्ण मार्च, 12 फरवरी को हड़ताल की चेतावनी
- কয়লা পাচার মামলায় ইডির স্ক্যানারে, বুদবুদ থানার ওসি থেকে অপসারিত মনোরঞ্জন মন্ডল


