ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, অস্বীকার

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোলের বারাবনি থানার ছাতাডাঙ্গা এলাকায় শুক্রবার সন্ধ্যায় বিজেপি নেতা বাপি প্রধানের বাড়িতে বিজেপির বুথ স্বশক্তি করনের বৈঠক চলছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ,আসানসোল পুরনিগমের ১০৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইন্দ্রানী আচার্জী সহ বিজেপি নেতৃত্ব৷ সেই সময়ই বাপি প্রধানের বাড়ি ঘিরে ফেলে দুষ্কৃতিরা। বাইরে থেকে ছোড়া হয় ইট পাটকেল গালিগালাজ করা হয় বলে অভিযোগ।

দীর্ঘক্ষণ বিজেপি নেতারা বাপি প্রধানের বাড়িতেই বন্দী হয়ে পড়েন। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।পরে বারাবনি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরে শনিবার আবার বারাবনি ছাতাডাঙ্গার বাপি প্রধানের বাড়িতে আসেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার,আসানসোল বিজেপি জেলা সভাপতি দিলীপ দে, বিজেপি রাজ্য কমিটির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ বিজেপির নেতা কর্মীরা।বাপি প্রধানকে তারা আশ্বাস করেন দল তার পাশে রয়েছেন।

বাপি প্রধান বলেন, কিছু দুষ্কৃতি সহ এক তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বজিৎ সিংহ নিজে উপস্থিত থেকে তার বাড়ির উপর চড়াও হয়। আমাকে প্রাণে মারার চেষ্টা করে। তবে অভিযোগ অস্বীকার করে বিশ্বজিৎ সিংহ। তিনি বলেন, তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপির ষড়যন্ত্র করছে।বারাবনিতে বিজেপির সংগঠন বলে কিছু নেই।আর হামলার কথা এলাকার মানুষ বলবে আমরা হামলা করেছি কি না। তৃণমূল সন্ত্রাসে বিশ্বাসী নয় উন্নয়নে বিশ্বাসী।তবে এলাকায় উত্তেজনা থাকায় শনিবার সকাল থেকেই এলাকায় মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ জানায়, ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *