ASANSOL

আন্দোলনরত পদকজয়ী কুস্তিগীরদের হেনস্তা করার বিরুদ্ধে আসানসোলে মিছিল ও পথসভা

বেঙ্গল মিরর, আসানসোলে : যন্তরমন্তরে আন্দোলনরত পদকজয়ী কুস্তিগীরদের নতুন সংসদ ভবনের সামনে গতকাল যেভাবে হেনস্তা করা হয়েছে তার বিরুদ্ধে এবং ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষন সিং এর অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে আসানসোলের কিছু ক্রীড়াবিদ ও নাগরিক সমাজের উদ্যোগে আসানসোল গির্জা মোড় থেকে হাটন রোড মোড় পর্যন্ত এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন অধ্যাপিকা অর্পিতা চ্যাটার্জী,মানবাধিকার কর্মী সুমন কল্যাণ মৌলিক, ক্রীড়াবিদ পাপ্পু সিং,সমাজকর্মী কল্লোল রায়,শঙ্খ কর্মকার,আইনজীবী রত্না রায় প্রমুখ।বক্তারা যন্তরমন্তরে ধর্ণামঞ্চ ভেঙে দেওয়ার তীব্র প্রতিবাদ করেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!