আসানসোলের নতুন ডিআরএমের দায়িত্বে চেতনা নন্দ সিং
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News Today ) চেতনা নন্দ সিং বুধবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বা ডিআরএম হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। শ্রী সিং ১৯৯৩ ব্যাচের ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্সের ( আইআরএসইই) একজন অফিসার। আসানসোলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হিসাবে দায়িত্ব নেওয়ার আগে, তিনি প্রধান প্রশাসনিক আধিকারিক, গ্রিনফিল্ড লোকোমোটিভ প্রকল্প, পূর্ব মধ্য রেলওয়ে, হাজিপুর হিসাবে দায়িত্ব পালন করছেন।














এছাড়াও তিনি ভারতীয় রেলে বিভিন্ন পদে কাজ করেছেন। যেমন চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (রোলিং স্টক)/মেট্রো রেল, জেনারেল ম্যানেজার/মেট্রো রেলওয়ে/কলকাতার সচিব। এর আগেও তার আসানসোল ডিভিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ।
তিনি ১৯৯৯ সালে আসানসোল ডিভিশনে ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার/টিআরএস/আসানসোল হিসাবেও কাজ করেছেন।
- इंटक की बैठक श्रमिक आंदोलन मजबूती पर जोर
- SAIL के अध्यक्ष एवं प्रबंध निदेशक का अतिरिक्त प्रभार के. के. सिंह ने संभाला
- कुल्टी में चुनावी सरगर्मी तेज, भाजपा और तृणमूल के बीच आरोप-प्रत्यारोप
- पश्चिम बर्धमान के 9 विधानसभा क्षेत्रों में तीन दिनों में 31 नामांकन दाखिल
- পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভায় তিনদিনে জমা পড়লো ৩১ টি মনোনয়ন

