ইন্ডিয়ান রেড ক্রস ও টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ও টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটি, আসানসোলের উদ্যোগে রবিবার আসানসোল আদালত সংলগ্ন আসানসোল রেড ক্রস সোসাইটি ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটি সমাজসেবা, রক্তদানের প্রেরণা ও নিয়োগের জেলা পর্যায়ের সার্টিফিকেট কোর্স করে। এই কোর্সের ১৪ জন এদিন রক্তদান করেন।















এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ মহঃ ইউনুস আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায় , আসানসোল রেড ক্রস সোসাইটির সেক্রেটারি ডাঃ শ্যামল সান্যাল, টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটির সেক্রেটারি এহতেশামুল হক, নন্দলাল দাস সহ অন্যান্যরা।
- ” যুব সাথী ” প্রকল্প নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের, বাংলায় কর্মসংস্থান নিয়ে শাসক দল ও সরকারকে আক্রমণ
- আসানসোল পুরনিগম এলাকায় ১,৩০০টি কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে
- Lala को Supreme झटका ! चुनाव से पहले कईयों की बढ़ सकती है मुश्किलें
- পঞ্চমুন্ডির আসনে বসে পূজো হয় ৭০০ বছরের দলদলি কালীর
- আসানসোলে রানাঘাটের বিজেপি সাংসদ, ৩৬৫ ধারা জারি করে এসআইআর প্রক্রিয়া শেষ করার দাবি


