বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতির মাতৃশোক
বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : ভারতীয় জনতা পার্টি আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপাদিত্য চ্যাটার্জি (বাপ্পা চ্যাটার্জি) এর মা চন্দনা চ্যাটার্জি প্রয়াত হয়েছেন। রাত আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার মৃত্যুতে চ্যাটার্জি পরিবার শোকাহত। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিজেপি জেলা সভাপতি ও তাঁর পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন।














তাঁর মৃত্যুতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, বিজেপি ট্রেডার্স সেলের রাজ্য কো কনভেনর সুব্রত ওরফে মিঠু ঘাঁটি, বিজেপি রাজ্য কমিটি সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, বিজেপি জেলা সেক্রেটারি অভিজিৎ রায়, কাউন্সিলর গৌরব গুপ্ত, অমিত তুলসিয়ান, প্রাক্তন কাউন্সিলর আশা শর্মা, বিগু ঠাকুর, শঙ্কর চৌধুরী, যুব মোর্চা নেতা চিন্টু শর্মা, অভিরাজ শর্মা প্রমুখ গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
- বারাবনিতে আন্তঃরাজ্য চেকপোস্টে নাকা চেকিং বার্নপুরের বাসিন্দার কাছ থেকে উদ্ধার সাড়ে ১০ লক্ষ টাকা
- Barabani में Burnpur के कारोबारी से 10.50 लाख रुपये बरामद
- বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুতে রণক্ষেত্র রানিগঞ্জ , আগুন, ক্ষতি পূরণের দাবিতে ধর্ণায় অগ্নিমিত্রা পাল, রাস্তা অবরোধ, বিক্ষোভ
- जामुड़िया में TMC कार्यालय पर आपत्तिजनक पोस्टर, विरोध में सड़क जाम
- আসানসোল উত্তর বিধানসভা , জ্যোতিষ শাস্ত্রে ভরসা, শুভক্ষণ দেখে প্রথম দিনেই মনোনয়ন জমা বিজেপি প্রার্থীর

