KULTI-BARAKAR

কুলটি ট্রাফিক গার্ড ও নিয়ামতপুর ফাঁড়ির উদ্যোগ, রাইজিং ডে পালনে পথ নিরাপত্তা পালনের অনুষ্ঠান

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল কুলটি থানার নিয়ামতপুরে নিউ রোডে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ড ও নিয়ামতপুর ফাঁড়ির যৌথ উদ্যোগে পুলিশের রাইজিং ডে উপলক্ষে বৃহস্পতিবার পথ নিরাপত্তা পালন করা হয়।

এই পথ নিরাপত্তা পালনের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি সৌরভ চৌধুরী, নিয়ামতপুর ফাঁড়ির আইসি অখিল মুখোপাধ্যায়, ট্রাফিক গার্ডের ওসি বিশ্বনাথ দাস ও অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে পথ চলতি হেলমেট না পড়ে বাইক চালক ও আরোহীদের হেলমেট পরিয়ে সতর্ক ও সচেতন করা হয়।
যাতে পথ দূর্ঘটনা কমে ও কোন কারণে পথ দূর্ঘটনা হলেও মানুষ বিপদমুক্ত থাকতে পারে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *