ASANSOL

অভিষেক বন্দোপাধ্যায়ের ধর্ণায় যোগ দেবেন পশ্চিম বর্ধমানের তৃনমুল কংগ্রেসের কর্মীরা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা আদায়ে গত দুদিন ধরে কলকাতায় রাজভবনের সামনে ধর্ণায় বসে আছেন তৃনমুল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। আগামী ৯ অক্টোবর সোমবার সেই ধর্ণায় যোগ দিতে যাবেন পশ্চিম বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেসের নেতা ও কর্মীরা। এই বিষয়ে আলোচনা করে একটা রুপরেখা তৈরি করতে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার বিকেলে আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন জেলা পার্টি অফিসে জেলা স্তরের সাংগঠনিক বৈঠক হয়।

এই বৈঠকে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। অন্যদের মধ্যে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জামুরিয়া বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক , জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মণ্ডল, পশ্চিম বর্ধমান বঙ্গ জননী বাহিনীর সভাপতি সিকে রেশমা, আলপনা বন্দোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতা ও কর্মীরা।


এই বৈঠক প্রসঙ্গে জেলা সভাপতি বলেন, আগামী ৯ অক্টোবর সোমবার কলকাতার রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া প্রতিবাদ বিক্ষোভ নিয়ে আলোচনা করা হয়েছেন। বৈঠকে উপস্থিত দলের নেতৃত্বকে নির্দেশ দেওয়া যে পশ্চিম বর্ধমান জেলার দলের সব শাখা সংগঠনের কর্মীদেরকে কলকাতায় নিয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে চলা ধর্ণা বিক্ষোভে সামিল হবেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!