বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় ঢাকিওয়ালার মৃত্যু
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* লক্ষী পুজোর বায়না শেষে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ঢাকিওয়ালার। সোমবার রাতে মর্মান্তিক পথ দূর্ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার চন্দ্রচূড় মন্দিরের কাছে ১৯ নং জাতীয় সড়কে। আসানসোল উত্তর থানার এথোড়ার মরিচকোটার বাসিন্দা মৃত ঢাকওয়ালার নাম কালোসোনা বাদ্যকর (৫০)। মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহর ময়নাতদন্ত হয়।











পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোল উত্তর থানার এথোড়ার মরিচকোটার বাসিন্দা কালোসোনা বাদ্যকর পেশাগত ভাবে ঢাক বাজান। কোজাগরী লক্ষী পুজোর বায়না নিয়ে তিনি বাইরে ঢাক বাজাতে যায়। পুজো শেষে সোমবার রাত নটা নাগাদ বাড়ি ফেরার জন্য তিনি আসানসোল উত্তর থানার চন্দ্রচূড় মন্দিরের সামনে তিনি ১৯ নং জাতীয় সড়ক পার করছিলেন। তখন তাকে একটি গাড়ি বেপরোয়া ভাবে এসে ধাক্কা মারে। খবর পেয়ে পুলিশ আসে। তাকে গুরুতর জখম অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানে তার মৃত্যু হয়।
- দুর্গাপুরে পুলিশ অফিসার মনোরঞ্জন মন্ডলের বাড়িতে ইডির অভিযান, দুমাসে দুবার
- दुर्गापुर में पुलिस अधिकारी मनोरंजन मंडल के घर ईडी, दो महीने में दूसरी बार
- SAIL ISP ठेका कर्मी की मौत से हड़कंप, नौकरी व मुआवजे की मांग
- দুর্গাপুরে রাস্তার পাশে দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ” পুলিশ ” লেখা চারচাকা গাড়ি, ফল কিনতে এসে মৃত এক , আহত ৩
- বার্নপুর সেল আইএসপিতে ঠিকা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য, চাকরি ও ক্ষতিপূরণের দাবি

